বিনোদন

সাত বছর ধরে গর্ভবতী বিদ্যা বালান!

সাত বছর ধরে গর্ভবতী বিদ্যা বালান! - West Bengal News 24

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান সবসময়ই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কখনো অভিনয়ের জন্য, কখনো নিজের মুটিয়ে যাওয়ার জন্য। তবে এখন তিনি আলোচনায় মুক্তি পাওয়া তার নতুন ছবি ‘মিশন মঙ্গল’ নিয়ে।

ছবিটি প্রথম দিনেই আয় করেছে ২৯ কোটি টাকা। যা নিয়েই বলিউড পাড়ায় চলছে বেশ আলোচনা। তবে সে আলোচনায় ভাটা পড়লো নতুন খবরে। শোনা যাচ্ছে, অন্তঃস্বত্ত্বা হয়েছেন বিদ্যা।

সম্প্রতি একটা কালো ম্যাক্সি পরা অবস্থায় বিদ্যার বেবি বাম্প দেখা যায় এমন দাবি করেছে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম। আর এ খবরের জবাবে বেশ মজার মন্তব্য করেছেন বিদ্যা।

তিনি বলেন, ‘আমি সদ্য অন্তঃস্বত্ত্বা হইনি! বিয়ের ৩ মাস পর থেকেই গত ৭ বছর ধরে আমি অন্তঃস্বত্ত্বা। আমার শারীরিক গড়নের কারণে বিশেষ কিছু পোশাকে আমাকে মাঝে মাঝে সবাই গর্ভবতী মনে করে। এটা বিরক্তির।’

উল্লেখ্য, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বিদ্যার ছবি ‘মিশন মঙ্গল’ বেশ সাড়া ফেলেছে বক্স অফিসে। এই সিনেমায় বিদ্যার সঙ্গে রয়েছেন অক্ষয় কুমার, সোনাক্ষী সিনহা, তাপসী পান্নু, নিত্য মেনন ও কীর্তি কুলহারির মতো তারকারা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য