বিনোদন

দীপিকার একটি বিষয় হয়তো কেউই জানি না!

দীপিকার একটি বিষয় হয়তো কেউই জানি না! - West Bengal News 24

অভিনয়ের গুণগত দক্ষতায় দর্শকদের মাতিয়ে রাখেন বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন। ইতিমধ্যে তিনি বলিউড আলোকসজ্জিত করে এখন হলিউডের দিকে পা বাড়াচ্ছেন। হিট ছবির তালিকায় দীপিকাই শীর্ষ। তাইতো এখন দীপিকা মানেই বক্স অফিসের সাফল্য। বলিউডের আইকনও বলা হয় এই নায়িকাকে। তবে এই নায়িকার একটি বিষয় হয়তো আমরা কেউই জানিনা।

বলিউডের এই নায়িকা কিন্তু পড়াশোনায় মোটেও জবরদস্ত নয়। সেখানেই এই নায়িকার ব্যর্থতা। দীপিকা সম্প্রতি হেমা মালিনী-র বায়োগ্রাফি প্রকাশনার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সেখানেই এই আবেদনময়ী নায়িকা এসব বললেন। বলেন, কোনো দিন আমি কলেজে যাইনি। এমন কী আমি ১১ ও ১২ ক্লাসের পরে পড়াশোনাও করিনি। আমার পরিবারের মা-বাবা সবসময়ই আমার এই বিষয় নিয়ে অনেক চিন্তিত ছিলেন। আমাকে তারা অনেক কথাও শুনিয়েছেন। কিন্তু এখন তা কেবলই অতীত। আমার বর্তমানের সাফল্যে তারা এখন অনেক খুশি।

deepika padukone latest pics
deepika padukone latest pics

দীপিকা এ সময় তার সম্পর্কের বিষয়েও কথা বলেন। জানান তার মানসিক লড়াইয়ের গল্প। সে যাই হউক; দীপিকা এখন হালের জনপ্রিয় নায়িকা ও একজন সফল ব্যক্তিও বটে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য