খেলা

সেদিন রোনালদোর শরীর ও সৌন্দর্য দেখে কেঁপেছিলেন জর্জিনা!

সেদিন রোনালদোর শরীর ও সৌন্দর্য দেখে কেঁপেছিলেন জর্জিনা! - West Bengal News 24

ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদদের তালিকায় একেবারে প্রথমের সারিতে উচ্চারিত হয় তার নাম। তার জীবনে নারী সঙ্গের কোনও অভাব নেই। সেকথা বলাই বাহুল্য। কিম কার্দাশিয়ান থেকে বিপাশা বসু। রোনালদোর জীবনে একের পর এক সুন্দরীরা এসেছেন। আর একথাও সর্বজনবিদিত, রোনালদো নারীসঙ্গ বেশ উপভোগ করেন। এবার ফুটবলের এই মহাতারকাকে নিয়ে মুখ খুললেন তারই প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ।

ইতালিয়ান সাময়িকী গ্রাৎসিয়াকে এই ২৬ বছর বয়সী স্প্যানিশ মডেল রোনালদোকে নিয়ে বলতে গিয়ে জোনান, ‘প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলেন। তার উচ্চতা, তার শরীর, তার সৌন্দর্য আমার হৃদয় কেড়ে নিয়েছিল। আমি তো তাকে দেখে রীতিমতো কাঁপছিলাম! তবে আমার চোখে (প্রেমের) শিখা জ্বলে উঠেছিল।’

জর্জিনা বলেন, মাদ্রিদ শহরে গুচির এক শো-রুমে রোনালদোকে প্রথম দেখেন জর্জিনা। তিনি সেখানের একজন কর্মী। রোনালদো কিছু একটা কিনতে এসেছিলেন। রোনালদোর সঙ্গে বেচাকেনা নিয়ে কথা বলবেন কী, গুচির কাউন্টারে তাকে দেখে ‘থ’ হয়ে গিয়েছিলেন জর্জিনা। প্রসঙ্গত, এর পরের গল্পটা সবারই জানা। রোনালদোকে আপন করে ঠিকই পেয়েছেন জর্জিনা। হয়েছেন তার সন্তানের মা। তবে প্রথম দেখার সেই মুহূর্ত আজও ভুলেননি, সম্পর্কে চার বছর গড়িয়েছে তাদের। এখন বিয়ের কথা ভাবছেন বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

সূত্র : ডাইয়ারিও এএস

আরও পড়ুন ::

Back to top button