
গোটা দেশ জুড়ে বর্তমানে করোনার কালা ছায়া তার মায়াজাল বিস্তার করেছে। ভারতের এমন কোন্য রাজ্য নেই যেখানে করোনা তার থাবা বসায়নি। ইতিমধ্যেই জানা গিয়েছে,ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন রাজ্যের সমস্ত সরকার বিভিন্ন অভিনব পন্থা অবলম্বন করছে। বিভিন্ন চিকিৎসা কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালে তৈরী হয়েছে প্রয়োজনীয় আইসোলেশন ওয়ার্ড।
প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতলের আইসোলেশনে থাকতে হচ্ছে জালন্ধরের সিভিক হাসপাতালের আইসোলেশনে রয়েছেন ১২ জন। সেখানে একঘেঁয়েমি কাটানোর জন্যই জনপ্রিয় পঞ্জাবি গান চালানো হয়েছিলো এবং যার জেরে নাচতে শুরু করেন রোগীরা। তবে তাঁরা সোশ্যাল ডিসট্যান্সিং ভঙ্গ করেননি বিন্দুমাত্র। নিজেদের বিছানায় বসেই হাত তুলে তাঁরা তাল মিলিয়েছেন গানের সঙ্গে। এক জন রোগী সেই ঘটনার ভিডিয়ো করেছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই ভাইরাল হয়ে পড়ে সেটি।
#COVID ward in #Jalandhar hospital. Getting over it the Punjabi way. pic.twitter.com/KMobVx5y1b
— Chandan Sadhu (@chandansadhu) April 20, 2020
বর্তমানে রোগীর এইপ্রকার অসুস্থ হয়ে থাকা সত্ত্বেও সুস্থ থাকার এই প্রচেষ্টা যথেষ্ট কুর্নিশ জানিয়ছেন নেটিজেনরা। এই ঘটনাতে কোনোভাবেই কোনোপ্রকার বিধি ভঙ্গ হয়নি, সে কথা ইতিমধ্যেই জানিয়েছেন হাসপাতালের মেডিক্যাল অফিসার কাশ্মিরী লাল। তিনি জানিয়েছেন, ‘‘সব রোগী এই রকম ভাবে আনন্দ করলেও তাঁরা সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রেখেছেন। কেউ জড়ো হননি একসাথে।’’ মনোবল চাঙ্গা রাখতে রোগীদের প্রয়োজনীয় কাউন্সেলিং করা হবে বলে জানিয়েছেন তিনি।
সুত্র:সংবাদ মাধ্যম



