রাজ্য

ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, জানাল হাওয়া অফিস

ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, জানাল হাওয়া অফিস - West Bengal News 24

আজ সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। রোদের দেখা পাওয়া যায় নি একেবারেই। কিন্তু এটা হওয়ারই ছিল, গত সপ্তাহেই আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছিল এই চলতি সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির দাপট বিরাজ করবে, আর সেটা কথা মতোই এবার রাজ্যে হচ্ছে। কারণ সোমবার থেকেই শুরু হয়েগেছে রাজ্যে ঝড় বৃষ্টি। আগামী শুক্রবার-শনিবার পর্যন্ত রাজ্যে এই ঝড় বৃষ্টি বিরাজ করবে।রাজ্যের সব জায়গায় উত্তর বঙ্গ ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জায়গায় এই ঝড় বৃষ্টির দাপট বিরাজ করবে। কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি, শিলা বৃষ্টি, ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে।

আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা, আর সেই কারণেই তাপমাত্রার তারতম্য ঘটেছে অনেকটাই। গতকালের তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রী সর্বনিন্ম। কিন্তু আজ কলকাতার সর্বনিন্ম তাপমাত্রা ২১.৭ ডিগ্রী। তবে এই মেঘলা আকাশের কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এখন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫-৯৫ এর মধ্যে। আর সেই কারণে ভ্যাপসা গরম সব জায়গায় বিরাজ করছে। আজ স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৪ ডিগ্রী কম আছে। আর এটাই যে ঝড় বৃষ্টির উপযুক্ত আবহাওয়া সেটা স্পষ্ট করেছে আবহাওয়া দপ্তর।

সন্ধ্যার দিকে থেকেই রাজ্যে কালবৈশাখীর আবহ রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যায়। এদিকে ৫০-৬০ কিমি স্পিডে ঝড়ো হাওয়া সাথে বজ্রবিদ্যুত, আজ বুধবার বিকেল থেকেই কলকাতা সহ বিভিন্ন জায়গায় হাওড়া, হুগলী, দুই ২৪ পরগণা সব জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণ বঙ্গের সাথে উত্তর বঙ্গের বিভিন্ন জায়গায়ও ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছে আবহাওয়া দপ্তর সূত্রে। আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এই ঝড় বৃষ্টি চলতেই থাকবে।

অনেকে এটাইকে কালবৈশাখী হিসেবেও ডাকতে পারে। কারণ সন্ধ্যার পর থেকেই শুরু হয় এর তান্ডব। আগামীকাল হড় বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও , শুক্রবার কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না এই ঝড় বৃষ্টিকে। কারণ তখন তার দাপট আরও বেশী থাকবে। দক্ষিণ বঙ্গের উপকূলের বিভিন্ন জেলায়, এর বেশী প্রভাব পরবে, সাথে উত্তর বঙ্গের ৫ জেলায় এই ঝড় বৃষ্টি চলবে। নিন্মচাপ, পশ্চিমীঝঞ্ঝা, ঘূর্ণাবতের ফলেই এই অবস্থা। শুধু রাজ্য না উত্তর পূর্ব ভারত ও দক্ষিণ পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায় আগামী ৪-৫ দিন ব্যাপক ভাবে ঝড় বৃষ্টির দাপট থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন।

সুত্র:সংবাদ মাধ্যম

আরও পড়ুন ::

Back to top button