ঝাড়গ্রাম

Jhargram News : পুলিশ লাইনের ছাদ থেকে গুলি করছেন কনস্টেবল, আতঙ্ক ঝাড়গ্রামে

Jhargram News : পুলিশ লাইনের ছাদ থেকে গুলি করছেন কনস্টেবল, আতঙ্ক ঝাড়গ্রামে - West Bengal News 24

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: পুলিশ লাইনের অস্ত্রাগার ভবনের ছাদ থেকে চলল বেশ কয়েক রাউন্ড গুলি। নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবল বিনোদ কুমার বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত গুলি ছুঁড়ে আতঙ্ক ছড়ালেন।

নিজের স্বয়ংক্রিয় সার্ভিস রাইফেল থেকে তিনি ক্রমাগত গুলি ছুঁড়তে থাকেন। এমন ঘটনায় বৃহস্পতিবার দুপুর থেকে পুলিশ লাইন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১ টা ৪৫ নাগাদ হঠাৎই ঝাড়গ্রাম জেলা পুলিশের ওই কনস্টেবল তাঁর স্বয়ংক্রিয় সার্ভিস বন্দুক নিয়ে ছাদ থেকে রাস্তা লক্ষ্য করে গুলি চালাতে থাকেন।

ওই সময় রাস্তাঘাট ফাঁকা থাকায় কোন‌ও অঘটন ঘটেনি। তবে পুলিশ লাইনের ভিতরে কয়েকজন পুলিশ কর্মী আটকে রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। ঝাড়গ্রাম জেলার এসপি অমিত কুমার ভরত রাঠোর সহ জেলা পুলিশের শীর্ষ পুলিশ আধিকারিকরা ওই কনস্টেবলকে বুঝিয়ে সুঝিয়ে ছাদ থেকে ‌নামানোর চেষ্টা করছেন। বুলেট প্রুফ গাড়ি থেকে বিনোদের উদ্দেশ্যে মাইকে ঘোষণাও করছেন পুলিশ কর্তারা।

Jhargram News : পুলিশ লাইনের ছাদ থেকে গুলি করছেন কনস্টেবল, আতঙ্ক ঝাড়গ্রামে - West Bengal News 24

আরও পড়ুন ::

Back to top button