ঝাড়গ্রাম

করোনা মোকাবিলায় রাজ্যের ত্রাণ তহবিলে সাহায্য করল ঝাড়গ্রাম রাজ কলেজের পদার্থবিদ্যার প্রাক্তনীদের সংগঠন

করোনা মোকাবিলায় রাজ্যের ত্রাণ তহবিলে সাহায্য করল ঝাড়গ্রাম রাজ কলেজের পদার্থবিদ্যার প্রাক্তনীদের সংগঠন - West Bengal News 24

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম রাজ কলেজ ফিজিক্স অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করোনা মোকাবিলার জন্য রাজ্য সরকারের জরুরি ত্রাণ তহবিলে পাঁচ হাজার টাকা দান করা হল।

বৃহস্পতিবার কলেজের পদার্থবিদ্যার প্রাক্তনী সংসদের সভাপতি শ্যামলকুমার ভুঁই চেক তুলে দেন মহকুমাশাসক সুবর্ণ রায়ের হাতে। চেক প্রদানের সময়ে ছিলেন অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরাও। রাজ কলেজের ফিজিক্স অ্যালামনি অ্যাসোসিয়েশন পদার্থবিদ্যার প্রসারে নানা ধরনের কাজ করে চলেছে।

করোনা মোকাবিলায় রাজ্যের ত্রাণ তহবিলে সাহায্য করল ঝাড়গ্রাম রাজ কলেজের পদার্থবিদ্যার প্রাক্তনীদের সংগঠন - West Bengal News 24

কলেজের পদার্থবিদ্যার প্রাক্তনীরা দেশে-বিদেশে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত। প্রতি বছর সংগঠনের উদ্যোগে বার্ষিক সম্মেলন ও পদার্থবিদ্যা বিষয়ক সেমিনার হয়। সামাজিক নানা কাজেও জড়িয়ে রয়েছে প্রাক্তনীদের সংগঠনটি। এবার করোনা মোকাবিলার জন্য রাজ্য সরকারের পাশে দাঁড়ালেন তাঁরা।

আরও পড়ুন ::

Back to top button