ঝাড়গ্রাম

বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে অভিনন্দন জানাল ঝাড়গ্রাম জেলা বিজেপি শিক্ষক সেল

বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে অভিনন্দন জানাল ঝাড়গ্রাম জেলা বিজেপি শিক্ষক সেল - West Bengal News 24

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলা বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে বিজেপি-র সদ্য পুনর্নির্বাচিত রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে অভিনন্দন জানানোর পাশাপাশি সামাজিক দূরত্ব বিধি মেনে একটি সংক্ষিপ্ত আলোচনা পর্ব হল। সোমবার বিজেপি-র ঝাড়গ্রাম জেলা কার্যালয়ে ওই আলোচনা পর্বে ছিলেন শিক্ষক সেলের রাজ্য কমিটির সদস্য অশোক মহান্তী, শিক্ষক সেলের জেলা আহ্বায়ক ভূপেন সিং, জেলা সহ-আহ্বায়ক মৃণালকান্তি ভূঁঞ্যা।

আলোচনা পর্বে সিদ্ধান্ত হয়, আগামী ২ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ঝাড়গ্রাম জেলা বিজেপি কার্যালয়ের সভাকক্ষে জেলা বিজেপি শিক্ষক সেলের পূর্ণাঙ্গ বিস্তার কর্মসূচির আওতায় কমিটির সম্প্রসারণ ও বিশেষ সাংগঠনিক সভা হবে। ওই সভায় থাকবেন সায়ন্তনবাবু ও জেলা বিজেপি-র নেতৃত্ব।

আরও পড়ুন ::

Back to top button