জাতীয়

Big Breaking : মোদীর মন্ত্রিসভায় থাবা করোনার, আক্রান্ত অমিত শাহ

Big Breaking : মোদীর মন্ত্রিসভায় থাবা করোনার, আক্রান্ত অমিত শাহ - West Bengal News 24

করোনায় আক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । চিকিত্‍সকের পরামর্শে ভর্তি হাসপাতালে । শরীরে করোনার প্রাথমিক লক্ষণ থাকায় অমিত শাহের কোভিড টেস্ট করা হয় । রিপোর্টে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত । ট্যুইট করে সেকথা নিজেই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

একইসঙ্গে সম্প্রতি যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাদের প্রত্যেককেই কোভিড টেস্টের সঙ্গে সঙ্গে আইসোলেশনে যাওয়ারও আর্জি করেছেন ।ট্যুইটে অমিত শাহ লিখেছেন, ‘করোনার প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ায় কোভিড টেস্ট করিয়েছিলাম, যার রিপোর্ট পজিটিভ এসেছে ।

[ আরও পড়ুন : ভূমি পুজোর আগের দিন বাড়িতেই হনুমান চালিশা পাঠ কংগ্রেস নেতার ]

আমার শরীর ঠিক আছে, কিন্তু চিকিত্‍সকের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি । আমার অনুরোধ গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা দয়া করে নিজেদের আইসোলেট করুন এবং টেস্ট করান । ‘

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য