জাতীয়

বন্ধুর সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা

বন্ধুর সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা - West Bengal News 24

ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে ফেসবুকে নিজের বন্ধুর সঙ্গে ছবি দেওয়ায় আগুনে পুড়ে খুন হতে হলো এক গৃহবধূকে। নির্মম এই ঘটনাটি ঘটেছে ভারতের কালনার বড়ঘড়ি এলাকায়। এলাকাটির বাসিন্দা ও এক বেসরকারি সংস্থার মালিক অভিজিৎ বর্মনের সঙ্গে পায়েলের বিয়ে হয় ১০ বছর আগে।

বিয়ের পর থেকে পণসহ একাধিক দাবিতে পায়েলের সঙ্গে দুর্ব্যবহার করত স্বামী ও বাড়ির অন্য লোকেরা। স্বাভাবিকভাবেই পণ নিয়ে যে পায়েলের শ্বশুরবাড়িতে ক্ষোভ রয়েছে, তা বুঝতে সময় লাগেনি। তবুও সংসারে মেয়েকে মানিয়ে চলারই পরামর্শ দিয়েছিলেন পায়েলের বাবা-মা। এরই মধ্যে দম্পতির এক সন্তান জন্ম নেয়। কিন্তু তাতেও অত্যাচার কমেনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে। বরং দিন দিন তা চরমে ওঠে।

[ আরও পড়ুন : দেশে আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ছাড়াল ]

কয়েকদিন আগে একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন পায়েল। সেখানে তার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়। সেই বন্ধুর সঙ্গে নিজের সন্তান ও পরিবারের কয়েকজনকে নিয়ে একটি ছবি তোলেন। ফ্রেন্ডশিপ ডে-তে ফেসবুকে সেই ছবি পোস্ট করেছিলেন তিনি। এটাই তার অপরাধ। এই কারণেই অত্যাচারের সীমা ছাড়ায় শ্বশুরবাড়িতে। অভিযোগ চলতে থাকে স্বামীর নিয়মিত মারধর। এরপর গতকাল তা চরমে গেলে পায়েলের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় স্বামী অভিজিৎ।

এরপর রাতেই প্রতিবেশি ও বাপের বাড়ির লোকেরা তাকে হাসপাতালে নিয়ে গেলেও পায়েলকে বাঁচানো যায়নি। হাসপাতালেই ভোর রাতে মৃত্যু হয় তার। পায়েলের বাপের বাড়ির লোকজনের অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে কালনা থানার পুলিশ শাশুড়ি-সহ দু’জনকে আটক করেছে। কিন্তু মূল অভিযুক্ত স্বামী অভিজিৎ বর্মন এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

তথ্যসূত্র: জাগোনিউজ

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য