ভয়াবহ দুর্ঘটনা, ভেঙে পড়ল ব্রিজের একাংশ

শনিবার রাতে গুরুগ্রামের সোহনা রোডে ভেঙে পড়ল নির্মীয়মান উড়ালপুলের একাংশ। ঘটনায় দুই শ্রমিক আহত হয়েছেন বলে খবর।
রাত ৯.৪৭ মিনিট নাগাদ আচমকা ভেঙে পড়ে বিপুল গ্রিনস কন্ডোমিনিয়াম-এর সামনে উড়ালপুলের তিনটি গার্ডার। কিছু দিন আগেই সেগুলি বসানো হয়েছিল বলে জানা গিয়েছে।
Slab of elevated corridor Sohna Road Gurugram collapsed. There have been 2 injuries and both have been admitted and under treatment. NHAI team, SDM and civil defence team are at site. pic.twitter.com/9JTCMaaoEA
— Dushyant Chautala (@Dchautala) August 22, 2020
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার জেরে আহত হয়েছেন দুই নির্মাণ-শ্রমিক। তবে লকডাউন জারি থাকায় এবং রাতের সড়ক জনবিরল হওয়ায় আরও বড় মাপের দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গুরুগ্রামের সহকারী পুলিশ কমিশনার আমন যাদব জানিয়েছেন, শনিবার ওই এলাকায় লকডাউন জারি থাকায় রাস্তা ফাঁকা ছিল। দুর্ঘটনার কয়েক মিনিটের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জাতীয় সড়ক দফতরের (এনএইচএআই) আধিকারিকরা। পৌঁছে যায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিএম)।
দুই দফায় তৈরি হচ্ছে ২১.৬৬ কিমি দীর্ঘ সোহনা রোড উড়ালপুল প্রকল্প। প্রথম পর্যায়ে তৈরি হচ্ছে একটি আন্ডারপাস এবং সুভাষ চৌক থেকে বাদশাহপুর যাওয়ার পথে উঁচু রাস্তা, যার দৈর্ঘ্য ৬ কিমি। এই পর্যায়ের নির্মাণস্থানেই এই রাতে দুর্ঘটনা ঘটেছে।
আহত শ্রমিকদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে এনএইচএআই।
[ আরও পড়ুন : ৫১১টি শুকনো ফল দিয়ে গণেশ মূর্তি বানিয়ে পুজো করলেন মহিলা চিকিত্সক ]
সুত্র: Hindustantimes বাংলা



