ঝাড়গ্রাম

লালগড়ের বৈতায় নদী ভাঙনে গিলছে গ্রাম, পাড় বাঁধানোর দাবিতে অবরোধ

লালগড়ের বৈতায় নদী ভাঙনে গিলছে গ্রাম, পাড় বাঁধানোর দাবিতে অবরোধ - West Bengal News 24

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: কংসাবতী নদীর ভাঙন রোধে পাড় বাঁধানোর দাবিতে পথ অবরোধ করলেন এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দারা। রবিবার লালগড়ের বৈতা অঞ্চলের বালিশিরা এলাকায় ঝাড়গ্রাম-মেদিনীপুর সড়কে ওই অবরোধ হয়। সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চলা অবরোধের ফলে ঝাড়গ্রাম-মেদিনীপুর ভায়া ধেড়ুয়া রুটে যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে।

[ আরও পড়ুন : ‘থার্ড ডিগ্রি’ দিয়ে সিদ্ধার্থকে জেরা করার দাবি সুশান্তের দাদার ]

স্থানীয়দের অভিযোগ, বৈতা, কুমারপাড়া, বালিশিরা এলাকার বিঘের পর বিঘে চাষজমি নদীতে তলিয়ে গিয়েছে। পাড় ভাঙতে-ভাঙতে এখন বাড়িঘরের কাছাকাছি চলে এসেছে নদী। বার-বার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়েই বাসিন্দারা এদিন রাস্তা আটকে বিক্ষোভ দেখান। পরে লালগড়ের জয়েন্ট বিডিও শুভদীপ ঘোষ অবরোধস্থলে গিয়ে আশ্বাস দেওয়ার পরে দুপুর ১২ টায় অবরোধ ওঠে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য