ঝাড়গ্রাম

তরুণ আইনজীবী এবার যুবমোর্চার জেলা সভাপতি

তরুণ আইনজীবী এবার যুবমোর্চার জেলা সভাপতি - West Bengal News 24

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: বিজেপির যুব মোর্চার ঝাড়গ্রাম জেলার নতুন সভাপতি হলেন তরুণ আইনজীবী চন্দনেশ্বর সেনগুপ্ত। শুক্রবার কলকাতায় সংগঠনের রাজ্য নেতৃত্ব চন্দনেশ্বরের নাম ঘোষণা করেন।
গত জুলাইয়ে বিজেপির ঝাড়গ্রাম জেলার যুব মোর্চার সভাপতি পদ থেকে অনুরণ সেনাপতিকে সরিয়ে দেওয়া হয়। সেই শূন্যস্থান পূরণ হল একমাস পরে।

স্বচ্ছ ভাবমূর্তির চন্দনেশ্বর ঝাড়গ্রাম জেলার খুবই পরিচিত মুখ। আইনজীবী হিসেবেও তিনি সফল। এবার গেরুয়া যুব সংগঠনের জেলার দায়িত্ব পেলেন তিনি। লোকসভা ভোটের টাকা খরচ নিয়ে বছর খানেক ধরে অনুরণ সেনাপতির সঙ্গে জেলা বিজেপির একাংশের ঠাণ্ডা লড়াই চলছিল।

আরও পড়ুন : ‘স্বপ্নে এসেছিল সুশান্ত, ওই সত্যিটা বলতে বলেছে’ : রিয়া চক্রবর্তী

সামাজিক মাধ্যমে দলের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সোচ্চার হয়েছেন অনুরণ ও তাঁর অনুগামীরা। বারবার সতর্ক করা সত্ত্বেও অনুরণ সংযত হননি। গত ২০ জুলাই অনুরণকে যুব মোর্চার জেলা সভাপতি সহ দলের সমস্ত দায়িত্ব থেকে অপসারণ করা হয়।

 

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য