জাতীয়

করোনা আক্রান্ত নীতিন গড়করি

করোনা আক্রান্ত নীতিন গড়করি - West Bengal News 24

করোনা আক্রান্ত মোদী সরকারের গুরুত্বপূর্ণ আরও এক কেন্দ্রীয়মন্ত্রী। আক্রান্ত নীতিন গড়করি। আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়াতে নিজেই টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী।

ট্যুইট করে নীতিন গড়করি জানিয়েছেন, করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত আইসোলেশনেই থাকবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তবে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন গডকড়ী।

আরও পড়ুন : করোনায় মৃতের সত্‍কারের অধিকার পাবেন পরিজনরা, রায় কলকাতা হাইকোর্টের

এই কেন্দ্রীয় মন্ত্রীর ট্যুইট, ‘গতকাল আমি দুর্বল বোধ করছিলাম। সেই কারণেই ডাক্তার দেখাই। চেক আপের সময়ই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তবে সবার শুভেচ্ছা ও আশীর্বাদে আমি ভাল আছি। আমি আইসোলেশনে আছি।’

 

সুত্র: কলকাতা24×7

আরও পড়ুন ::

Back to top button