বিধাননগর পুরসভায় আগুন !

বোর্ড মিটিং চলাকালীন বিধাননগর পুরসভায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দমকলের তিনটে ইঞ্জিন ঘটনাস্থলে এসে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর নেই।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেল ৪টে নাগাদ পুরসভার তিনতলা থেকে ধোঁয়া বের হতে দেখে পুরসভার কর্মীরা। খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল ও পুলিশ পৌঁছায়। যেখান থেকে ধোঁয়া বের হচ্ছিল, সেটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের দফতর।
জানা গিয়েছে, পুরসভার থেকে যখন ধোঁয়া বের হচ্ছিল তখন বোর্ড মিটিং চলছিল। হাজির ছিলেন পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী। এছাড়া ডেপুটি মেয়র-সহ কাউন্সিলর ও কর্মীরা। তড়িঘড়ি তাদেরকে নামিয়ে আনা হয় । ফাঁকা করে দেওয়া হয় পুরসভা ভবন। পরে কাউন্সিলরদের নিয়ে পাঁচ তলায় বোর্ড মিটিং চলে।
আরও পড়ুুন: এবার পুজোয় বিধিনিষেধ, কী বললেন মুখ্যমন্ত্রী!জেনেনিন বিস্তারিত
এদিকে খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। এবং দমকল মন্ত্রী সুজিত বসু। আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দমকলের দাবি। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
গত বছর পঞ্চমীর দিন দুপুরে সল্টলেকের বৈশাখীতে আগুন লেগেছিল। ঘটনাস্থলে দমকলের নয়টি ইঞ্জিন পৌঁছে গিয়েছিল। জানা গিয়েছিল,শপিংমলের বিল্ডিংয়ের বেসমেন্টে আগুন লেগেছিল।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছিল, চারদিন ধরে এএমপি বৈশাখী শপিং-মলের বেসমেন্টে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেখানেই রাখাছিল বেশ কয়েকটি বাইক এবং চার চাকা গাড়ি। সেগুলি সবগুলি প্রায় পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর। প্রায় চল্লিশটি বাইক এবং গাড়ি পুড়ে যায়। এছাড়া কালো ধোঁয়ায় ঢেকে গিয়ছিল আশেপাশের এলাকা।
সুত্র: কলকাতা24×7



