ঝাড়গ্রাম

ঝাড়গ্রামে ব্লক অফিসে শিবির করে করোনা পরীক্ষা, পজিটিভ দু’জন

স্বপ্নীল মজুমদার

ঝাড়গ্রামে ব্লক অফিসে শিবির করে করোনা পরীক্ষা, পজিটিভ দু’জন - West Bengal News 24
নিজস্ব চিত্র

ঝাড়গ্রাম: করোনা সংক্রমণ ছড়াচ্ছে ঝাড়গ্রাম জেলায়। তাই ব্লকে ব্লকে শুরু হয়েছে আধিকারিক ও কর্মীদের করোনা পরীক্ষা। সোমবার ঝাড়গ্রাম বিডিও অফিসে স্বাস্থ্য দপ্তরের তরফে শিবির করে বিডিও অভিজ্ঞা চক্রবর্তী সহ আধিকারিক ও কর্মী মিলিয়ে ৬০ জনের করোনা পরীক্ষা করানো হল।

এদিন ব্লক অফিসে কাজে অন্যান্য পঞ্চায়েতের যে সব কর্মী এসেছিলেন তাঁদেরও করোনা পরীক্ষা করানো হয়।

আরও পড়ুন: বুধবার দিল্লি থেকে রাজ্যে আসছেন অমিত শাহ

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় বাঁধগড়া ও রাধানগর পঞ্চায়েতের দু’জন কর্মীর রিপোর্ট পজিটিভ। বিডিও সহ বাকি ৫৮ জনের রিপোর্ট নেগেটিভ। আক্রান্তদের হোম আইসলেশননে পাঠানো হয়েছে।

ঝাড়গ্রামে ব্লক অফিসে শিবির করে করোনা পরীক্ষা, পজিটিভ দু’জন - West Bengal News 24
নিজস্ব চিত্র

পুজোর সময় স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে দলে দলে লোকজন মণ্ডপ চত্বর ও খাবার দোকান গুলিতে ভিড় করেছিলেন।

যার ফলে করোনার সংক্রমণ আরও বেড়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সেই কারণে এবার প্রশাসনের উদ্যোগে সরকারি অফিস গুলিতেও শিবির করে করোনা পরীক্ষা শুরু হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button