উত্তর দিনাজপুর

শটগানের গুলির আঘাতে জখম বিজেপি কর্মী, পুলিশ তা ব্যবহার করে না’, ময়নাদন্তের রিপোর্টে জানাল পুলিশ

শটগানের গুলির আঘাতে জখম বিজেপি কর্মী, পুলিশ তা ব্যবহার করে না’, ময়নাদন্তের রিপোর্টে জানাল পুলিশ - West Bengal News 24

উত্তরকন্যা অভিযানে এক বিজেপি কর্মীর মৃত্যুতে আজ উত্তরবঙ্গ বনধ ডাকে রাজ্য বিজেপি। ওই কর্মী সমর্থকের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে দেহের ময়নাতদন্তের রিপোর্ট আসে আজ।

রিপোর্ট পেয়ে পুলিশ জানায়,’শটগানের গুলির আঘাতে জখম হয়ে বিজেপি কর্মীর মৃত্যু। পুলিশ এধরনের শটগান ব্যবহার করে না। এটা স্পষ্ট উত্তরকন্যা অভিযানে ছিল সশস্ত্র বহিরাগতরা। খুব কাছ থেকে বিজেপি কর্মীকে গুলি করা হয়েছে’।

আরও বলা হয়েছে, ‘বিক্ষোভে সশস্ত্র কাউকে এনে গুলির প্ররোচনা অভূতপূর্ব। অস্ত্র ব্যবহার করে হিংসা ছড়ানোর উদ্দেশ্য ছিল। সিআইডি-কে তদন্ত করতে বলা হয়েছে। এই ঘৃণ্য খুনের পিছনে যারা, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা।’

আরও পড়ুন: ওয়াইসি নিয়ে ফিরহাদের বার্তা

পুলিশের এই মন্তব্যে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু দাবি করেছেন, পুলিশই গুলি চালিয়েছে। সত্য ধামাচাপা দিতে সিআইডি তদন্ত করার কথা বলা হচ্ছে। আমরা আদালতে যাব।

বিজেপির মিছিল আটকাতে গতকাল শিলিগুড়ির তিন বাতি মোড়ের কাছে তিনটি ব্যরিকেড তৈরি করেছিল পুলিশ। প্রথমে দুটি ব্যরিকেড ভেঙে দেন আন্দোলনকারীরা। এরপর তৃতীয় ব্যারিকেডের কাছে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জলকামান চালানো হয়।

উল্টোদিক থেকে পুলিশে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। আগুন জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের ব্যারিকেডে। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশও। সঙ্গে ব্যাপক লাঠিচার্জ করা হয়। এরই মধ্যে এক বিজেপি কর্মী আহত হন।

 

সুত্র: লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য