রাজ্য

দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহের পূর্বাভাস - West Bengal News 24

নভেম্বরের শেষ সপ্তাহে সামান্য উঁকিঝুকি মেরে সেই যে শীতবুড়ো ঘরে সেঁধিয়েছে, তারপর আর তার টিকিটির দেখা মেলেনি। শনিবার সামান্য কনকনানির আভাস থাকলেও রবিবার ফের চড়চড়িয়ে বেড়েছে পারদ। তবে সুখবর শোনালো আলিপুরের হাওয়া অফিস।

আসন্ন উইকএন্ডেই শীত পোশাকে মুড়বে শহর কলকাতা। শুক্রবার থেকেই চলতি মরশুমে দক্ষিণবঙ্গে শীত পড়তে শুরু করবে। সামনে এখনই কোনও ঝঞ্ঝার উপস্থিতি না থাকায় একেবারে পরের বুধবার পর্যন্ত লম্বা ইনিংস খেলবে ডিসেম্বরের শীত।

তাই এইবেলা লেপ কম্বল গুছিয়ে তৈরি থাকুন। পিঠেপুলি, রংবেরঙের সবজি, জমিয়ে খাওয়াদাওয়ার এই তো সময়। কোভিডের কারণে চলতি বছরটা এলোমেলো হলেও ডিসেম্বর মানেই উত্‍সবের আমেজ।

আজ, সোমবার বা কাল, মঙ্গলবার তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রির আশপাশে। ঝঞ্ঝার প্রভাবে আকাশে মেঘও ঢুকবে। গোটা ছবিটা বদলে যাবে বৃহস্পতিবার থেকে।

আরও পড়ুন: আগামী কালই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বুদ্ধবাবুকে

চলতি ঝঞ্ঝাটি চলে যাওয়ার পর আপাতত সপ্তাহখানেক আর কোনও ঝঞ্ঝা আসবে না। ফলে উত্তর ভারত থেকে বাধাহীন ভাবে বইবে কনকনে বাতাস।

তাই আবহবিদদের পর্যবেক্ষণ, শুক্রবারই তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নেমে যাবে। এই দিনছয়েকের মধ্যে কোনও একদিন তাপমাত্রা ১২ ডিগ্রিতে নেমে যেতে পারে। পরিস্থিতি আরও অনুকূল হলে তারও খানিকটা নিচে নামতে পারে পারদ।

জেলায় শীতের তীব্রতা থাকবে আরও বেশি। তৈরি হতে পারে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। – Viral: করোনা আক্রান্ত সান্টাক্লজ? ভাইরাল ভিডিও

নিয়মমেনে এবার ডিসেম্বরের মাঝামাঝি শীত আসবে বঙ্গে। এমনকী ২২-২৩ তারিখ পর্যন্ত তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রির নিচেও। তাই করোনাকালে শীতের দেখা নেই বলে আর হাপিত্যেষ করবেন না। শীত এলো বলে, আপনার কেবল তৈরি হওয়ার পালা।

সুত্র: লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য