টলিউড

শ্রাবন্তীর জীবনে ফিরল প্রথম প্রেম!

শ্রাবন্তীর জীবনে ফিরল প্রথম প্রেম! - West Bengal News 24

শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নাম শুনলেই এক মিষ্টি নায়িকার মুখ মনে পড়ে বাঙালির। অভিনয়েও তিনি দক্ষতার প্রমাণ দিয়েছেন বারবার। টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। দেব-জিৎ থেকে শুরু করে টলি পাড়ার প্রায় সব নায়কের সঙ্গেই জুটি বেঁধে কাজ করেছেন। তবে দেব ও তাঁর জুটি ছিল সব থেকে বেশি হিট। খুব ছোট বয়সে পরিচালক রাজীবকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলেন অভিনেত্রী। অল্প বয়সেই ছেলে ঝিনুকের জন্ম। কিন্তু প্রথম ভালোবাসা টেকেনি শ্রাবন্তীর। ডিভোর্স। ফের বিয়ে। এবং দ্বিতীয় সম্পর্ক থেকেও বেরিয়ে আসেন শ্রাবন্তী।

ছেলে ও কাজ নিয়েই কাটিয়ে দেবেন ভেবেছিলেন বাকি জীবনটা। কিন্তু আবারো জীবনে এসে যায় নতুন প্রেম রোশন। ভালোবেসে বিয়ে হয় তাঁদের। এক বছর কাটতে না কাটতেই ফের সেই সম্পর্কে ভাঙনের গুঞ্জন। কিন্তু এমনটা ভাবার কারণ কি! কারণ সোশ্যাল মিডিয়া। শ্রাবন্তী ও রোশন দু’জনেই সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। হঠাৎ করেই একদিন ইনস্টাগ্রাম থেকে শ্রাবন্তী রোশনের সব ছবি সরিয়ে দেন। রোশনও তাই করেন। তারপর জানা যায় আলাদা থাকছেন তাঁরা। একে অপরের সঙ্গে কি কারণে মনোমালিন্য যদিও তা এখনো জানা যায়নি। এসবের মাঝেই নানা কিছু রটতে থাকে এই অভিনেত্রীকে নিয়ে।

আরও পড়ুন : প্রেমিকা ও হবু শ্বশুর-শাশুড়িকে নিয়ে অবসর যাপনে রাহুল

শ্রাবন্তী ইনস্টাগ্রামে কিছু পোস্ট করলেই তা ভাইরাল হয়। সদ্যই ইনস্টাগ্রামে নিজের একার একটি ছবি পোস্ট করেছেন তিনি। দেখে মনে হচ্ছে কোনো একটি রেঁস্তোরায় আছেন তিনি। তবে শ্যুটিংয়ের জন্য আছেন। ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘নাইট শ্যুট।’

শ্রাবন্তী বেশ কয়েকবার ইন্টারভিউতে বলেছেন, তাঁর জীবনের প্রথম অগ্রাধিকার কাজ। তারপর সব কিছু। কাজই তাঁর প্রথম প্রেম। তবে প্রেমিক মনের মানুষ হওয়ায় বার বার কষ্ট তাঁকে পেতেই হয়। কিন্তু কেউ না থাকলেও তাঁর প্রথম প্রেম’কাজ’, ‘শ্যুটিং’ কিন্তু তাঁকে কখনো ছেড়ে যায়নি। সেই কাজ নিয়েই এখন ব্যস্ত তিনি। চুটিয়ে কাজ করছেন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য