পূর্ব মেদিনীপুর

নন্দীগ্রামে ভুয়ো কার্ড সহ আটক ১

নন্দীগ্রামে ভুয়ো কার্ড সহ আটক ১ - West Bengal News 24

নির্বাচন কমিশনের জাল পরিচয়পত্র নিয়ে বুথে ঢোকার অভিযোগ। বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোটে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের রাজারাম চকের ঘটনা।

অভিযোগ, ভুয়ো পরিচয়পত্র গলায় ঝুলিয়ে বুক চিতিয়ে ভোটকেন্দ্রে ঘুরে বেড়াচ্ছিলেন ওই ব্যক্তি। হাতেনাতে ধরে ফেলেন কমিশনের আধিকারিকরা। টেনে তোলা হয় কমিশনের গাড়িতে।

আরও পড়ুন : তৃণমূল প্রার্থী সোহমকে হেনস্থা, মাথা ফাটল বিজেপি প্রার্থীর

গাড়িতে তুলে রীতিমতো চড়া স্বরে বকাঝকা করে পুলিশ। চিৎকার করে বলতে থাকেন, “নির্বাচন কমিশনের পরিচয়পত্র কেন ঝুলিয়েছেন? কমিশনের নামে চিটিংবাজি করছেন। কে দিয়েছে আপনাকে এই কার্ড?”

জানাগেছে আটক ওই ব্যক্তির নাম শেখ জিয়ারুল। এদিকে তাঁর গলায় যে কার্ড ঝুলছিল তাতে নাম ছিল মোস্তাক আলি শার। ভুয়ো কার্ড ঝুলিয়ে জিয়ারুল ভোটারদের প্রভাবিত করছিল বলেও অভিযোগ।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য