পূর্ব মেদিনীপুররাজনীতি

ভোটে পরাজয়ের পর বড় ধাক্কা, পঞ্চায়েতের সদস্যপদ ছাড়লেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Pabitra Kar Resignation : ভোটে পরাজয়ের পর বড় ধাক্কা, পঞ্চায়েতের সদস্যপদ ছাড়লেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর - West Bengal News 24

৪ মে রাজ্যে ক্ষমতা হারানোর পর থেকেই একের পর এক ধাক্কার মুখে পড়ছে তৃণমূল। এবার নন্দীগ্রামের প্রাক্তন তৃণমূল প্রার্থী পবিত্র কর পদত্যাগ করলেন বয়াল গ্রাম পঞ্চায়েতের সদস্যপদ থেকে। একইসঙ্গে ইস্তফা দিয়েছেন তাঁর স্ত্রী শিউলি করও। উল্লেখ্য, যাঁকে দলে এনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী করেছিল তৃণমূল, সেই পবিত্রর এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম ২ ব্লকের বয়াল ১ গ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর বুথ থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন পবিত্র কর। পরে ২০২৬ সালের ১৭ মার্চ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার দিন সকালে কলকাতায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দেন তিনি। এরপর বিকেলেই কালীঘাট থেকে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন :: ফলপ্রকাশের দিনের অশান্তি মামলায় আদালতে আত্মসমর্পণ, জামিন পেলেন তৃণমূল বিধায়ক জাভেদ খান

দলবদল করলেও পঞ্চায়েতের সদস্যপদ ছাড়েননি পবিত্র। বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারীও। পরে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে ৯,৬৬৫ ভোটে পরাজিত হন তিনি।

এবার সেই পঞ্চায়েতের সদস্যপদ থেকেই সরে দাঁড়ালেন পবিত্র কর। তাঁর স্ত্রী শিউলি করও একই গ্রাম পঞ্চায়েত এলাকার ৭ নম্বর বুথের বিজেপি সদস্য ছিলেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বয়াল ১ নম্বর অঞ্চলের প্রধানের কাছে দু’জনেই পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। যদিও তাঁরা তৃণমূলে থাকবেন কি না, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও মন্তব্য করেননি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে পবিত্র করের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও উত্তর মেলেনি।

আরও পড়ুন ::

Back to top button