LIC-র এই পলিসি করলেই মিলবে ১৭.৫ লক্ষ টাকা, মিলবে FD-র থেকে বেশি সুদ

আপনি কী এলআইসি-র কোনও পলিসি নেওয়ার কথা ভাবছেন ? গ্রাহকদের কথা মাথায় রেখে লাইফ ইনস্যুরেন্স সংস্থা নিয়ে এসেছে LIC বিমা জ্যোতি পলিসি । এই পলিসিতে গ্রাহকরা ফিক্সড ইনকামের পাশাপাশি গ্যারেন্টিড রিটার্নেরও সুবিধা পাবেন । এটি একটি নন লিঙ্কড, নন পার্টিসিপেটিং প্ল্যান । অল্প ইনভেস্টমেন্টের করে ম্যাচিউরিটিতে ১৭.৫ লক্ষ টাকা মিলবে।
কত গ্যারেন্টিড রিটার্ন মিলবে ? এই পলিসিতে টার্ম চলাকালীন প্রত্যেক বছরের শেষে ৫০ টাকা প্রতি হাজার বেসিক সাম অ্যাসিউয়র্ড ছাড়া গ্যারেন্টি দিয়ে থাকে । এর মধ্যে ৫০ টাকা প্রতি হাজার সাম অ্যাসিউয়র্ডে গ্যারেন্টিড বোনাস মিলবে।
আরও পড়ুন : তবে কি ২০০০ এর নোটও বাতিল? লোকসভায় কি ইঙ্গিত দিল কেন্দ্র!
এই প্ল্যানে বেসিক সাম অ্যাসিউয়র্ড ১ লক্ষ টাকা হয় । সর্বোচ্চ কোনও লিমিট নেই । এই পলিসি ১৫ থেকে ২০ বছরের জন্য হয় । ১৫ বছরের পলিসির জন্য পিপিটি ১০ বছরের হবে এবং ১৬ বছরের পলিসির জন্য পিপিটি ১১ বছর ।
পলিসি সম্বন্ধে জেনে নিন বিস্তারিত- — অনলাইনে এই পলিসি কেনা যেতে পারে — এই পলিসির জন্য ন্যূনতম বয়স ৯০ দিন ও অধিকতম ৬০ বছর –পলিসিতে ব্যাক ডেটিং সুবিধা রয়েছে — গ্রাহকদের ম্যাচিউরিটি সেটেলমেন্ট অপশনের সুবিধা মিলবে।
আপনি যদি ১৫ বছরের পলিসি নিয়ে থাকেন তাহলে ১০ বছরের জন্য প্রিমিয়াম দিতে হবে । ১০ বছরের প্রিমিয়াম ৮২৫৪৫ টাকা । এছাড়া ম্যাচিউরিটির বছর পর্যন্ত প্রত্যেক বছর ৫০ হাজার টাকা মিললে মোট ৭.৫০ লক্ষ টাকা হবে । এই হিসেব অনুযায়ী, ১০ লক্ষ টাকার পলিসিতে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১৭.৫ লক্ষ টাকা । মোট প্রিমিয়ামের উপর সুদের হার যোগ করলে 7.215 হবে যা ফিক্সড ডিপোজিটের সুদের হারের থেকে বেশি।



