
২০২১ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবি উঠে আসলেও বেলা যত গড়িয়েছে ততই স্পষ্ট হয়েছে সবুজ। ফিকে হয়েছে গেরুয়া রঙ। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কার্যত উড়ছে সবুজ ঝড়। যত বেলা গড়িয়েছে তত কালীঘাটের সামনে যেমন মানুষের ভিড় বেড়েছে তেমনই ক্রমশ ফাঁকা হতে শুরু করেছে হেস্টিংস চত্বর। এই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, ‘সবেতো রেজাল্ট আসছে। আরও দুঘণ্টায় কিছু পরিবর্তন হবে।
তবে কতটা হবে এখনও বলতে পারছিনা।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘এবার আমরা ৯০-এর আশেপাশে ঘোরাঘুরি করছি।’ পাশাপাশি তাঁর মন্তব্য, ‘আশাপ্রদ রেজাল্ট হয়েছে এমন নয়। ২০০ টার্গেট করেছিলাম। অস্বীকার করবো না। সাংগঠনিক ভুল হতে পারে। প্ল্যানিং-এ ভুল হতে পারে। ক্যাম্পেনিং-ভুল হতে পারে। কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে ভুল হতে পারে। প্রার্থী বাছাইয়ে ভুল হতে পারে। মুখ্যমন্ত্রীকে মানুষ বিশ্বাস করেছেন সেটা হতে পারে। মুখ্যমন্ত্রীর বক্তব্য মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হয়েছে সেটা হতে পারে।’
তিনি আরও বলেন, ‘আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মূলত চারটি জেলার রেজাল্ট খারাপ হয়েছে আমাদের। তার জন্য আমরা অনেকটা পিছিয়ে গেলাম। কলকাতা, হুগলি, হাওড়া, দক্ষিণ 24 পরগনায়, চারটি জেলায় বিজেপি ভালো ফল করতে পারেনি। সেই কারণে ৩০ থেকে ৪০ টা আসন আমরা হারালাম।’ কেন হল ? আমর ভাবছি। অপ্রত্যাশিত হাওড়া হুগলির রেজাল্ট। বিশেষ করে হুগলির রেজাল্ট। চিন্তা ভাবনার দরকার’ বলেও মন্তব্য করেন সায়ন্তন বসু। একইসঙ্গে পিকে সফল ? সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে সায়ন্তন বসু বলেন, ‘জনগণ সফল।
জনগণ যদি তৃণমূলকে ভোটে জেতান তাহলেতো আমাদের আপত্তির কিছু কারণ নেই। আমাদের খারাপ লাগাতে পারে দু:খ লাগাতে পারে। কিন্তু গণতন্ত্র জয়ী হয়েছে বলে আমরা মনে করি।’ বলে মন্তব্য করেন সায়ন্তন বসু। একই সঙ্গে তিনি বলেন, ‘জেতা হারা আছে। বিজেপি পার্টি এত বড় দল। বাংলায় প্রথমে তিনজন বিধায়ক ছিল। তার আগে কিছু ছিলই না। সেখানে অন্তত ৮৫ বা ৯০-এর মত হবে। প্রধান বিরোধী দল একটা এত বড় রাজ্যে খুব একটা কম শক্তি নয়।’ মন্তব্য বিজেপি নেতা সায়ন্তন বসুর। ‘লোকসভার নিরিখে যথেষ্ট খারাপ হয়েছে’ বলেও মন্তব্য করেল সায়ন্তন বসু।
সূত্র : প্রথম কলকাতা



