ঝাড়গ্রাম

দিলীপ ঘোষের খাসতালুকে গেরুয়া শিবিরে ব্যাপক ধস

স্বপ্নীল মজুমদার

দিলীপ ঘোষের খাসতালুকে গেরুয়া শিবিরে ব্যাপক ধস - West Bengal News 24

ঝাড়গ্রাম: রাজ্যের ক্ষমতায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূলের সরকার। আর তারপরই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের খাসতালুক গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া অঞ্চলের কয়েকশো বিজেপি কর্মী বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিলেন।

স্থানীয় অঞ্চল তৃণমূলের কার্যালয়ে ওই যোগদান কর্মসূচি হয়। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন করেন। তাদের হাতে তৃণমূল গ্রসের পতাকা তুলে দেন তপসিয়া অঞ্চল তৃণমূলের সভাপতি নিরঞ্জন দাস।

তিনি বলেন, “বহু মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে চেয়ে আবেদন করেছেন। তাই তাঁদের আবেদনে সাড়া দিয়ে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী দিনে এই এলাকায় বিজেপির ঝান্ডা টাঙানোর কেউ থাকবে না।”

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য