
করোনার থাবা এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারে। করোনা আক্রান্ত এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। করোনায় আক্রান্ত তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় মঙ্গলবার রাতেই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মীরা ভট্টাচার্যকে। আপাতত বাড়িতে চিকিত্সাধীন রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য বলে জানা গিয়েছে।
করোনা আবহে দীর্ঘদিন ধরেই তেমন ভাবে বাড়ি থেকে বাইরে বার হন নি বুদ্ধদেব ভট্টাচার্য ও তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য।
এবার ভোট দিতেও যাননি তিনি। এরপর, কয়েকদিন ধরে শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাঁদের করোনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার তাঁদের দুজনের করোনার রিপোর্টই পজিটিভ আসে।
সিপিএম সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্যর শরীরে অক্সিজেনের মাত্রা এখনও উদ্বেগজনক নয়। তবে যেহেতু তিনি দীর্ঘদিনের সিওপিডি-র রোগী তাই তাঁকে বাড়িতে রেখে চিকিত্সা করাতে চাইছেন না সিপিএম নেতৃত্ব। তবে বুদ্ধদেব ভট্টাচার্য নিজে হাসপাতালে যেতে রাজি নন বলেই জানিয়েছেন তাঁরা।
তবে, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সিপিএম সূত্রে খবর।
সূত্র : প্রথম কলকাতা



