
বিধানসভা ভোটে ফিরত হয়েছে খালি হাতে। স্বাধীনতার পর প্রথম বিধানসভা নেই কংগ্রেস বিধায়করা। এছাড়াও বাকি পাঁচ রাজ্যের ফল খুবই খারাপ শুধুমাত্র স্ট্যালিনের জন্য তামিলনাড়ুতে ক্ষমতায় কংগ্রেস। কেন এই ফল? তদন্তের নির্দেশ দেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি।
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহানের নেতৃত্বে একটি পাঁচ সদস্যের কমিটিও গড়ে দিয়েছেন সোনিয়া গান্ধি। তার মাঝেই জোট নিয়ে ফের কংগ্রেস সভানেত্রীকে চিঠি দিয়েছেন আব্দুল মান্নান। রাজ্যে বিজেপির ভোট কমছে, দেশের নিরিখে আগামীদিনে বিজেপির ভোট কমে যাবে রাজ্যে। এই পর্যালোচনা করে রাজ্যে তৃণমূল বিরোধী শক্তি হিসেবে জোটকেই কাজে লাগাতে চিঠি দিয়েছেন সোনিয়াকে। যাতে এই জোট না ভাঙা হয় সেটাই বলা হয়েছে চিঠিতে।
যদিও সিপিএম নেতৃত্ব হারের কারণ জানতে গিয়েই জোটকেই দুষেছেন। মুখ ফস্কে জোটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তন্ময় ভট্টাচার্য, কান্তি গাঙ্গুলিরা। যার জন্য শাস্তি দিয়েছে দল তাও জোটের ভবিষ্যত্ নিয়ে সিপিএমের অন্দরেই রয়েছে বিপুল ধোঁয়াশা। তার মাঝেই হারের কারণ নিয়ে পর্যালোচনা করতে গিয়ে কংগ্রেস নেত্রীকে দেওয়া মান্নানের চিঠি গুরুত্বপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।
সিপিএমের তরফে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র স্পষ্ট জানিয়েছেন তারা জোট ভাঙবেন না। তাই রাজ্য কংগ্রেস নেতৃত্ব চাইছে জোট না ভাঙতে। এই নিয়ে কেন্দ্র যেন রাজ্যের মতকেই গুরুত্ব দেয় সেই বিষয়ে চিঠিতে উল্লেখ করেছেন আব্দুল মান্নান।
জানা গিয়েছে সোনিয়া গান্ধির তৈরি করা কমিটির সদস্যরা রাজ্যের কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে কথা বলে বিস্তারিত রিপোর্ট দেবে হাইকম্যান্ডকে। এদিন মান্নানের দেওয়া চিঠিতে নাম না করে রাজ্যের কংগ্রেস নেতৃত্বদের আচরণ নিয়েও বেশকিছু বক্তব্য রেখেছেন বলে জানা গিয়েছে। এছাড়াও জোটের ভবিষ্যত্ আছে তা নিয়েও বারবার চিঠিতে ব্যাখ্যা দিয়ে কংগ্রেস নেত্রীকে বোঝানোর চেষ্টা করেছেন মান্নান।
সমাধান স্বরূপ তিনি জানিয়েছেন, হেরে গিয়েছি বলে চুপচাপ বসে থেকে লাভ নেই। কারণ তৃণমূল বাদে রাজ্যে বিজেপি ছাড়া আর কোনও বড় দল নেই যারা বিরোধী হিসেবে উঠে আসবে। আর বিজেপির প্রতি গোটা দেশের তথা রাজ্যের মানুষের ক্ষোভ রয়েছে, তাই মুখ ফেরাচ্ছে মানুষ।
এই একই কারণে রাজ্যে লোকসভায় মমতার বিরুদ্ধে ভোট দিলেও সেই মানুষেরাঈ দু’বছরের মধ্যেই বিপুল মাত্রায় তৃণমূলকে ভোট দিয়েছেন, বিজেপি ব্যতিত শক্তির অভাবে। আর এই জায়গাটাঊ আগামী পাঁচ বছরে তৈরি করবে জোট। তাই জোটকে জিইয়ে রাখা হোক, চিঠিতে সোনিয়াকে আর্জি জানিয়েছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান।
সূত্র :এই মুহুর্তে



