জাতীয়

২ মাস পর দেশে সবথেকে কম দৈনিক সংক্রমণ, বাড়ছে সুস্থতার হারও

২ মাস পর দেশে সবথেকে কম দৈনিক সংক্রমণ, বাড়ছে সুস্থতার হারও - West Bengal News 24

দেশের করোনা পরিস্থিতি ক্রমশ উন্নতির দিকে। কমছে সংক্রমণ। বাড়ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৪ হাজার জন। বিগত দু’মাসের মধ্যে যা সর্বনিম্ন। এই নিয়ে টানা ১০ দিন দৈনিক সংক্রমণ দু’লাখের নীচে থাকল। পাশাপাশি গত একদিনে মৃত্যু হয়েছে ২ হাজার ৬৬৭ জনের।

সবমিলিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৮৮ লক্ষ। আর মোট মৃতের সংখ্যা আপা’তত ৩ লক্ষ ৪৬ হাজার। এর পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশের সক্রিয় সংক্রামিতের সংখ্যা কমে দাঁড়ি’য়েছে ১৪ লক্ষ ৭৭ হাজার। গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৮৯ হাজার জন সুস্থ হয়ে উঠেছেন। এই নিয়ে পরপর ২৪ দিন দৈনিক সুস্থার সংখ্যা আক্রা’ন্তের হারকে পিছনে ফেলে দিল। দেশের সর্বাধিক কোভিড-বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্রের ছবিটাও ইতিবাচক। সেখানে মৃত্যুর হার ১.৭১ শতাংশ কমেছে।

উল্টোদিকে রিকভারি রেট বেড়ে দাঁড়িয়েছে ৯৫.০১ শতাংশ। গত একদিনে গোটা রাজ্যে করোনায় ১৩ হাজার ৬৫৯ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের পরেই তালিকায় রয়েছে তামিল’নাড়ু। সেখানে কিছু ছাড় দিয়েও রাজ্য সরকার আরও এক সপ্তাহের জন্য লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল পূর্ব ঘোষিত লকডাউন শেষ হওয়ার কথা ছিল। এবার তা ১৪ জুন পর্যন্ত বহাল থাকবে।

সুত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button