রাজ্য

দিলীপের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে মুকুল রায়ের বাড়িতে সৌমিত্র খাঁ

শৌভিক ব্যানার্জি

দিলীপের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে মুকুল রায়ের বাড়িতে সৌমিত্র খাঁ - West Bengal News 24

বাংলা বিধানসভা নির্বাচনের পর বঙ্গ বিজেপি শিবিরকে ঘিরে কৌতূহল বেড়েই চলেছে। মূলত ফের একবার দিলীপ ঘোষ এবং মুকুল রায়কে নিয়ে কৌতূহল তুঙ্গে। সম্প্রতি বিজেপি বিধায়কের স্ত্রীকে হাসপাতালে দেখতে যাওয়া নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে কারণ দিলীপ ঘোষকে নিয়ে কৌতূহল উদ্দীপক মন্তব্য করেছিলেন মুকুল রায়। পরবর্তী ক্ষেত্রে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan) আবার দিলীপ ঘোষের বৈঠকে যাননি লকডাউন মানছেন, এই বক্তব্য দিয়ে। কিন্তু এবার সরাসরি বিজেপি বিধায়ক মুকুল রায়ের বাড়িতে গেলেন সৌমিত্র। তিনি তাঁর অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়েছিলেন বলে জানিয়েছেন।

শনিবার বিজেপির সাংগঠনিক বৈঠক ছিল বাঁকুড়াতে কিন্তু সেখানে যাননি সৌমিত্র খাঁ (Soumitra Khan), উল্টে জেলা মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিয়েছিলেন তিনি। সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। সেদিনের দিলীপ ঘোষের বৈঠকে না গিয়ে এবার মুকুল রায়ের বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে বিজেপির অন্দরেই ধন্দ।

অনেকে আবার দল বদল প্রসঙ্গ টেনে আনছেন যদিও বিজেপির নেতাদের এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু যে লকডাউন প্রসঙ্গকে সামনে রেখে দিলীপ ঘোষের বৈঠকে গেলেন না সৌমিত্র, সেই তিনি কলকাতায় মুকুল রায়ের বাড়িতে এলেন তাঁর স্ত্রীকে দেখতে, এই বিষয়টি অনেকেই হজম করতে পারছেন না।

সৌমিত্র জানাচ্ছেন তিনি শুধুমাত্র সৌজন্যতার খাতিরে মুকুল রায়ের স্ত্রীয়ের খোঁজখবর নিতে এসেছিলেন। কিন্তু জল্পনা যে তাতে কিছু কমেছে তা নয়। কিছুদিন আগে মুকুল পত্র শুভ্রাংশু রায় ফেসবুক পোস্ট ঘিরে ব্যাপক জল্পনা শুরু হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন, যা আরও কৌতূহল বানিয়েছিল।

এদিকে দিলীপ ঘোষের হাসপাতালে যাওয়া নিয়ে মুকুল রায় মন্তব্য করেছিলেন যে তিনি জানেন না তিনি কেন সেখানে গিয়েছিলেন! এখন আবার সৌমিত্র খাঁকে নিয়ে অন্যরকম কৌতূহল সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে বিজেপির অন্দরের পরিস্থিতি যে খুব একটা সুখকর নয় তা বলাই বাহুল্য।

সূত্র : প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য