পশ্চিম মেদিনীপুর

ঘাটাল কোভিড হাসপাতালে উদ্ধার করোনা আক্রান্তর ঝুলন্ত দেহ

ঘাটাল কোভিড হাসপাতালে উদ্ধার করোনা আক্রান্তর ঝুলন্ত দেহ - West Bengal News 24

সকাল সকাল হাসপাতালের কোভিড ওয়ার্ডের গেটে ভয়াবহ দৃশ্য! কোলাপসেবল গেটের ভেতরে গলায় গামছা জড়িয়ে ঝুলছে রোগীর দেহ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতালের কোভিড ওয়ার্ডে এমনটাই ঘটল আজ। ঘাটাল হাসপাতাল সূত্রে খবর, ১০দিন আগে চন্দ্রকোনার ক্ষীরপাই পৌর এলাকার বাসিন্দা শিবরাম ঘোষাল করোনা আক্রান্ত হয়ে কোভিড ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। চিকিত্‍সায় সুস্থও হয়ে উঠছিলেন দ্রুত।

কিন্তু মঙ্গলবার মাঝরাত থেকেই রোগী শিবরাম ঘোষকে তাঁর বিছানায় দেখা যায় নি। কোথায় গেছেন তা অবশ্য কেউ জানতেন না। শেষে ভোরের আলো ফুটতে ওয়ার্ডের দরজায় ঝুলন্ত অবস্থায় প্রৌঢ় শিবরামের দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ঘাটাল থানায়। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছেন গতকাল রাতে আত্মহত্যা করেছেন শিবরাম।

কিন্তু ২৪ ঘণ্টা নজরদারি সত্ত্বেও কীভাবে হাসপাতালের রোগী নিখোঁজ হয়ে যাচ্ছেন আর তারপর কেমন করেই বা হাসপাতাল চৌহদ্দির মধ্যেই তাঁর ঝুলন্ত মৃতদেহ নজরে আসছে এ নিয়েই প্রশ্ন তুলছেন রোগীর পরিবার। মৃত শিবরামের ছেলে পীযুষ ঘোষের বক্তব্য, ‘গত ১০ দিন বাবা এখানে ছিলেন। সুস্থ হয়ে উঠছিলেন। দুবেলাই কথা হতো। কী থেকে কী হয়ে গেল বুঝতে পারছি না।’

তাছাড়া, শিবরাম কীভাবে হাসপাতালে সকলের চোখ এড়িয়ে এই কান্ড করলেন তাও বুঝতে পারছেন না পীযুষ। বাবার মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন পুলিশকে। জানা যায়, বেশ কিছুদিন ধরেই ঘাটাল হাসপাতালের করোনা ওয়ার্ডের পরিকাঠামো এবং কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে অভিযোগ করছেন রোগীর আত্মীয়রা। চিকিত্‍সাধীন এক করোনা রোগীর ঝুলন্ত দেহ দেখে আজ আবারও সেই প্রশ্নের মুখে পড়েছেন ঘাটাল মহকুমা হাসপাতালের কর্মীরা।

শিবরামের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তাঁর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছেন ঘাটাল পুলিশ। আদৌ আত্মহত্যা কিনা তা তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন পরিবারকে।

সুত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button