বিনোদন

আজান নিয়ে কটুক্তি করা সেই অভিনেত্রীকে ফোনে অশ্লিল প্রস্তাব

আজান নিয়ে কটুক্তি করা সেই অভিনেত্রীকে ফোনে অশ্লিল প্রস্তাব - West Bengal News 24

কাভি হাঁ কাভি না সিনেমায় শাহরুখ খানের বিপরীতে বড়পর্দায় দেখা গিয়েছিলো গায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তিকে। গান এবং অভিনয় দিয়ে তিনি যতোটা না আলোচিত তার চেয়ে আলোচিত বিতর্কিত নানা কর্মকাণ্ড দিয়ে। বছর দুয়েক আগে আজান নিয়ে কটুক্তি করে প্রচুর সমালোচিত হয়েছিলেন তিনি।

সেই সময় সুচিত্রা তার টুইটারে লিখেছিলেন, ‘ভোর ৪.৪৫ মিনিটে বাড়িতে ফিরেছি। কিন্তু আজানের তীব্র শব্দে কানে তালা লেগে যাওয়ার উপক্রম। জোর করে ধর্মকে চাপিয়ে দেওয়া অযৌক্তিক।’ যথারীতি তার টুইট নিয়েও শুরু হয় বিতর্ক। সেই বিতর্ক থামতে বেশ সময়ও লাগে।

দুই বছর পর নতুন এক ইস্যুতে আবারও আলোচনায় সেই গায়িকা-অভিনেত্রী।সম্প্রতি সুচিত্রা কৃষ্ণমূর্তি শেয়ার করলেন ফেসবুকে পাওয়া এক ভয়াবহ অভিজ্ঞতার কথা। কোন এক ব্যক্তি নাকি তাকে ফোনে অশ্লিল প্রস্তাব দিয়েছে।

সুচিত্রা কৃষ্ণমূর্তির শেয়ার করা পোস্টে দেখা গিয়েছে, এক ব্যক্তি তাকে ফোনে সেক্স করার প্রস্তাব দিয়েছেন। ইতোমধ্যেই তার অভিযোগ সাইবার পুলিশ স্টেশনে জমা পড়েছে। অভিযোগের কথা জেনে তাকে আশ্বাসও দিয়েছে পুলিশ।

টুইটে সুচিত্রা বলেন, ‘কোনও এক ব্যক্তি যখন বলেন, তিনি জাতীয় অপরাধ দমন শাখায় কাজ করেন এবং মহিলাদের হেনস্থা করেন। তখন আর কী করার থাকে। আমাকে ফেসবুকে নোংরা মেসেজ পাঠানো হয়েছে। পুলিশ যেনো এই অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দেয়।’

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য