
একনাগাড়ে টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। আবার এই বৃষ্টি আগামী কয়েক দিন ধরে চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। টানা বৃষ্টিতে সেন্ট্রাল অ্যাভিনিউ, সার্দান অ্যাভিনিউ, ঠনঠনিয়া, বালিগঞ্জ, বেহালার বিস্তীর্ণ এলাকায় জল বন্দি হয়ে পড়েছে। জলমগ্ন শহরের একাধিক এলাকা। প্রতি বছর বর্ষা এলেই দূর্ভোগে পড়তে হয় শহরবাসীকে।
এবার এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেছেন বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় ফেসবুক পেইজে একটি পোস্ট করেছেন। তিনি একটি সংবাদ মাধ্যমের খবর তুলে লিখেছেন, ওগো নদী আপন বেগে!!
আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী কলকাতাকে লন্ডন বানাতে চেয়েছিলেন। একেবারেই যে বিফল হয়েছেন তা বলা যায় না,লন্ডন নাহু কলকাতাকে ভেনিস বানাতে উনি ভীষণ রকম ভাবে সফল!! গত ১০ বছরে যে কিছুই কাজ হয়নি তার জ্বলন্ত উদাহরণ। (ভেজা উদাহরণও বলা যায় একে)।
এই জল জমার সমস্যা.. ২০১৯ সালে ministry of environment, forest and climate change, Government of India থেকে প্রায় ৪ হাজার কোটি টাকার বাজেট এনেছিলাম কলকাতা এবং আসানসোলের জন্য ‘Sewage treatment plant ‘বসানোর জন্য। কিন্তু মাননীয়া মুখ্যমন্ত্রী এই প্রকল্প বাস্তবায়িত হতে দেননি।সব বিষয় রাজনীতি না করে উনি যদি সাধারণ মানুষের কথা ভাবতেন আজকে তাহলে মানুষের ভোগান্তি হত না।
বাবুল সুপ্রিয় আরও লিখেছেন, মাননীয়া মুখ্যমন্ত্রী ‘কেন্দ্রীয় বঞ্চনা’ নিয়ে হাজার কথা বলবেন মজার কথা আজকে তো নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম অথচ ওনারই দপ্তরের এই কাজ করার কথা কিছু করেননি এই প্রকল্পটির। আমি নিজে চিঠি লিখেছি ওনাকে কিন্তু তার স্বত্তেও কোনো কাজ হয়নি।সব বিষয়ে নোংরা রাজনীতি না করে মমতা দিদির অনুপ্রেরণায় নগর উন্নয়নমন্ত্রী যদি সত্যি উন্নয়ন করতেন তাহলে সাধারণ মানুষের প্রতি বছর এই ভোগান্তি হতো না।
অনেকেই বাবুল সুপ্রিয়র এই পোস্টটিকে সমর্থন জানিয়েছেন। একজন লিখেছেন সরকারের নতুন প্রকল্প দুয়ারে ভেনিস।
আবার একজন লিখেছেন কাল অবধি দুয়ারে সরকার, দুয়ারে রেশন আজ দুয়ারে শুধুই বৃষ্টির জল। আবার একজন লিখেছেন কলকাতার মানুষ তো এই অবস্থার পরিবর্তন চায়নি, আপনাদের অত না ভাবলেও চলবে।
সুত্র : প্রথম কলকাতা



