
ভারতে করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে প্রতিদিনই দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমে আসার যে প্রবণতা ছিল, তাতে ছেদ পড়েছে। এতে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৩ কোটির গণ্ডি।
গত ২৪ ঘণ্টায় দেশে বেড়েছে ভাইরাসে সংক্রমিত নতুন রোগীর সংখ্যা। একইসঙ্গে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। তবে সুস্থতার হার বাড়ায় দেশে সক্রিয় রোগী নেমে এসেছে সাড়ে ৬ লাখের নিচে।
বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন মানুষ। করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ৩৫৮ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্তের সংখ্যা বাড়লেও কমছে সক্রিয় রোগী। একসময় দেশে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ৬ লাখের নিচে।



