রাজনীতিরাজ্য

​’টাকার বিনিময়ে টিকিট দিয়েছে বিজেপি,’ ক্ষোভ উগরে দল ছাড়লেন BJP-র রাজ্য কমিটির সদস্য়…

​’টাকার বিনিময়ে টিকিট দিয়েছে বিজেপি,’ ক্ষোভ উগরে দল ছাড়লেন BJP-র রাজ্য কমিটির সদস্য়… - West Bengal News 24

এবার আরও বড় ভাঙন বিজেপিতে। দলের সঙ্গে দীর্ঘ ২২-২৩ বছরের সম্পর্ক ছিন্ন করলেন বিজেপির রাজ্য কমিটির বড় নেতা। একাধারে দার্জিলিং জেলার পর্যবেক্ষক পদে থাকা ভাস্কর দে বুধবার বিজিবির সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করলেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেই কথা। পাশাপাশি দলের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। এনেছেন বিস্ফোরক অভিযোগ। তিনিও কি তাহলে তৃণমূলে যোগ দিচ্ছেন? সে বিষয়ে কোনও কিছু খোলাসা করেননি ভাস্কর।

ভাস্কর দে এ দিন নিজের ফেসবুকে লেখেন, যুব মোর্চার ব্লক সভাপতি থেকে যুব মোর্চার জেলা সভাপতি ও যুব মোর্চার রাজ্য সম্পাদকও ছিলেন তিনি। বিজেপির আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদকের দায়িত্বও সামলেছেন। বর্তমানে বিজেপির রাজ্য কমিটির সদস্য ও দার্জিলিং জেলার পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন। এদিন সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন বলে জানালেন তিনি।

পাশাপাশি প্রাথমিক সদস্যপদ ছাড়লেন বলে দাবি তাঁর। হঠাত্‍ করেই কেন এমন সিদ্ধান্ত? সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে তিনি দাবি করেছেন, গত বিধানসভা নির্বাচনে টাকার বিনিময়ে টিকিট দিয়েছে দল। শুধু তাই নয়, টলির জন্য আপ্রাণ কাজ করেও যোগ্য সম্মানটুকু তাঁকে দেওয়া হয়নি।

গত ১১ জুন বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন সপুত্র মুকুল রায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তাঁকে তৃণমূলের উত্তরীয় পরিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই একের পর এক মুকুল ঘনিষ্ঠরা দলে ফিরছেন। গত বিধানসভা ভোটের মুখে যে অভিযোগ শোনা যাচ্ছিল তৃণমূলের বেসুরোদের মুখে, আজকে ঠিক একই কথা শোনা যাচ্ছে তাদের গলায়।

প্রায় সকলেরই অভিযোগ, বিজেপিতে কাজের সুযোগ নেই, সম্মান নেই। কিছুদিন আগেই দলবদল করেছেন গঙ্গাপ্রসাদ শর্মা। তিনি আলিপুরদুয়ারের জেলা সভাপতি ছিলেন। তাঁরই নেতৃত্বে আলিপুরদুয়ার নিজেদের দখলে রেখেছিল গেরুয়া শিবির। এখন তিনিই শাসকদলে। গঙ্গাপ্রসাদ শর্মার দলবদল করেই জানিয়েছিলেন, আগামীতে উত্তরবঙ্গে বিজেপির আরও বড় ভাঙন অপেক্ষা করছে। ওয়াকিবহাল মহলের মতে, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার থাকা ভাস্কর দে খুব শীঘ্রই হয়তো তৃণমূলে যোগ দিতে পারেন।

সূত্র : এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য