রাজনীতিরাজ্য

রক্তদান শিবিরের অনুমতি না মেলায় ‘সংকীর্ণ রাজনীতি’র অভিযোগে ধরনায় বিজেপি

রক্তদান শিবিরের অনুমতি না মেলায় ‘সংকীর্ণ রাজনীতি’র অভিযোগে ধরনায় বিজেপি - West Bengal News 24

রক্তদান শিবির নিয়েও রাজনীতি! ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবসে প্রতি বছরের মতো এবছরও হাজরায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল বিজেপি। তবে সেই রক্তদান শিবিরের অনুমতি মিলল না। আর এই ঘটনায় তৃণমূলের অঙ্গুলিহেলন রয়েছে বলে দাবি করছে বিজেপি।

গেরুয়া শিবিরের দাবি, করোনা পরিস্থিতিতে রক্তদান বেশিরভাগ জায়গাতেই হচ্ছে না। যার ফলে ব্লাড ব্যাঙ্কগুলির ভাঁড়ার শূন্য। হাসপাতালগুলি রক্ত শূন্য‌। আর সে কথা মাথায় রেখেই প্রতিবছরের মতো এবছরও রক্তদান শিবিরের আয়োজন করেছিল বিজেপি। তবে প্রশাসনের তরফে অনুমতি না মেলায় বাধ্য হয়েই রক্তদান শিবির করা সম্ভব হয়নি। তাদের অভিযোগ, নোংরা রাজনীতি করছে তৃণমূল। গত ৪২ বছর ধরে অনুষ্ঠিত হওয়া রক্তদান শিবির হতে দিল না প্রশাসন।

প্রতিবাদে হাজরা মোড়ে অবস্থান-বিক্ষোভ করে বিজেপি। অবস্থান বিক্ষোভ করা হয় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে। বিজেপির দাবি, মানুষের জীবন বাঁচাতে রক্তদানের গুরুত্ব অপরিসীম। কিন্তু সেখানেও সংকীর্ণ রাজনীতি করছে তৃণমূল। যদিও এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও পাল্টা প্রতিক্রিয়া মেলেনি। তবে মানবকল্যাণের সেবাতেও কি রাজনীতির রঙ পিছু ছাড়বে না? উঠছে প্রশ্ন।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য