
প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে এবার কোভ্যাক্সিন নিয়ে চিঠি দিলেন তিনি। এখনও কোভ্যাক্সিনের অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যার ফলে বেশ কয়েকটি দেশ যারা নিয়েছেন তাঁদেরকে ঢুকতে নিষেধাজ্ঞা জারি করেছে।
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘কোভ্যাক্সিনের অনুমোদন না মেলায় যারা এই টিকা নিয়েছেন তারা যখন বিদেশে পড়তে যাচ্ছেন সে সকল পড়ুয়া থেকে শুরু করে বিদেশি চাকুরীজীবীরা সমস্যায় পড়ছেন।’ আর সেই জন্যই যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে দ্রুত এই টিকার অনুমোদন আসে, সেই জন্য পদক্ষেপ নিতে আর্জি জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গতকাল সাংবাদিক বৈঠকে কোভ্যাক্সিনকে ‘প্রধানমন্ত্রীর মাথা থেকে বেরনো টিকা’ বলেও কটাক্ষ করেন তিনি। সেই সঙ্গে বলেন, ‘আমরা মূলত কোভিশিল্ড দিয়েছি। কোভ্যাক্সিন যেটা প্রধানমন্ত্রী নিতে বলেছিলেন, সেটা যাঁরা নিয়েছে তাঁদের সমস্যা হয়েছে। এঁরা দেশের বাইরে যেতে গিয়ে সমস্যায় পড়ছেন।’ আর সেই নিয়েই কোভ্যাক্সিনের দ্রুত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা ব্যানার্জি।
সূত্র : আজকাল



