রাজ্য

মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন ব্লক অফিসে, চলছে নিয়োগ জানুন আবেদন পদ্ধতি

মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন ব্লক অফিসে, চলছে নিয়োগ জানুন আবেদন পদ্ধতি - West Bengal News 24

রাজ্যের গ্রামের মানুষদের স্বাস্থ্য সেবা, বিভিন্ন কাজে সহায়তা করা, তাঁদের উত্‍সাহিত করা এবং সর্বোপরি কর্মসংস্থান তৈরিতে সাহায্য করার জন্য VLE অর্থাত্‍ Village Level Entrepreneur নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করার জন্য কেবল মাধ্যমিক পাশ করলেই হবে। নিয়োগ করা হবে বীরভূম জেলার এম.ডি বাজার ডেভলপমেন্ট ব্লকের গানপুর গ্রাম পঞ্চায়েতে।

শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ৬ মাসের ট্রেনিং কোর্স। এই পদে আবেদন করার জন্য বয়স হতে হবে ০১.০৬.২০২১ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতন দেওয়া হবে প্রতি মাসে ১০,০০০ টাকা। এই পদে অনলাইনে আবেদন করতে হবে।

অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে নিন। আবেদনপত্রের সাথে বয়সের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার কোর্সের সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো, পরিচয়পত্র ইত্যাদি নথিযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: “Programme Officer & Block Development Officer, Md.Bazar Dev. Block, Vill. Patelnagar, P.O. Md.Bazar (T.S.), Dist. Birbhum PIN 731132

উল্লেখ্য, আবেদনপত্র পাঠাতে হবে বেলা ১১ থেকে ৩ টের মধ্যে। আবেদনপত্র পাঠাতে হবে ২ জুলাই, ২০২১ এই তারিখের মধ্যে। আবেদনপত্র ডাউনলোড করার জন্য http://birbhum.gov.in/ এই ওয়েবসাইটে ভিজিট করুন।

সূত্র : প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য