রাজনীতিরাজ্য

সন্ত্রাসে কাশ্মীরকেও ছাপিয়ে যাচ্ছে বাংলা : দিলীপ ঘোষ

Dilip Ghosh : সন্ত্রাসে কাশ্মীরকেও ছাপিয়ে যাচ্ছে বাংলা : দিলীপ ঘোষ - West Bengal News 24

বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠক শুরু হয়েছে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উদ্বোধনী ভাষণ দিচ্ছেন। হেস্টিংসে দলের নতুন রাজ্য দফতরে আয়োজিত এই সভায় উপস্থিত আছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আছেন প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়, রাহুল সিনহা প্রমুখ। আছেন সর্বভারতীয় নেতা অরবিন্দ মেনন, অমিত মালব্যরা।

বিকালে দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে সভায় যোগ দেবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দিলীপ ভাষণে দাবি করেন, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি দারুন সাফল্য অর্জন করেছে। ৭০ বছর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাতে জনসংঘের জন্মের পর থেকে বাংলায় এত বড় সাফল্য আসেনি। এরপরই সন্ত্রাস নিয়ে সরব হন দিলীপ। বলেন, বাংলায় সন্ত্রাস কাশ্মীরকেও ছাপিয়ে যাচ্ছে। ৬০-৭০ হাজার মানুষ ঘরছাড়া।

এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মানুষ বিজেপি পরিবারের সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে ভয় পাচ্ছে। নির্বাচনী বিপর্যয়ের প্রসঙ্গে বলেন, আমরা দুশো আসন টার্গেট করেছিলাম। কিন্তু মানুষ আমাদের সরকার পরিচালনার দায়িত্ব দেয়নি। বিরোধী হিসাবে আমাদের দায়িত্ব পালন করতে বলেছে।

আমরা সেই দায়িত্ব পালন করব। ভাষণে ভ্যাকসিন কেলেঙ্কারি নিয়েও সরব হন দিলীপ। তাঁর বক্তব্য, ভ্যাকসিন কেলেঙ্কারির দেবাঞ্জন আর একটা সুদীপ্ত সেন। সৌভাগ্য অনেক মানুষের ক্ষতি করার আগে প্রতারকটা ধরা পড়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী ওই প্রতারককে টেরোরিস্ট আখ্যা দিয়ে দায়িত্ব সারতে চাইছেন।

সূত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য