
টেট কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করা হবে আগামী মঙ্গলবার। এমনটাই জানানো হয়েছে পর্ষদের তরফে। নির্দিষ্ট দিনে পর্ষদের ওয়েবসাইটেই জানিয়ে দেওয়া হবে কাউন্সেলিংয়ের দিন। গত জানুয়ারি মাসে রাজ্যের তৃতীয় দফার টেট পরীক্ষা হয়েছিল। প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী সেই পরীক্ষায় বসেছিলেন।
পর্ষদের তরফে জানানো হয়েছে, ‘মুখ্যমন্ত্রীর ঘোষণামত পুজোর আগে টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে।’ তবে রেজাল্ট বার করার আগে প্রশ্নের উত্তর আগে ওয়েবসাইটে প্রকাশিত হবে। তারপর টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। এমনটাই জানানো হয়েছে পর্ষদের তরফ।
এমনকি পর্ষদের তরফে এটাও বলা হয়েছে, ‘প্রকাশিত বিজ্ঞপ্তির ওপর ভরসা রাখুন। মেধার ভিত্তিতে যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁরাই নিয়োগপত্র পাবেন।’ কোথায় কাদের কাউন্সেলিং হবে, তা যেন ওয়েবসাইট দেখেই সকলে জেনে নেন। এমনটাই বলা হয়েছে পর্ষদের তরফে।
সূত্র : আজকাল



