বর্ধমান

নাবালিকাকে ঝাড়ফুঁক করার নামে ধর্ষণ, গ্রেফতার ওঝা

নাবালিকাকে ঝাড়ফুঁক করার নামে ধর্ষণ, গ্রেফতার ওঝা - West Bengal News 24

অসুস্থ মেয়েকে ওঝার কাছে ঝাড়ফুঁক করতে নিয়ে গিয়ে মহা বিপাকে মেমারির গৃহবধূ। নাবালিকার অভিযোগ, ঝাড়ফুঁকের নামে তাকে ধর্ষণ করেছে ওই ওঝা। এমনটি এক ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারিতে। শুক্রবার রাতে অভিযুক্ত ওঝাকে গ্রেফতার করেছে মেমারি থানার পুলিস।

এদিকে, ওই ওঝাকে গ্রেফতারের পাশাপাশি তাকে মেমারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে ওই ওঝা ও নাবালিকাকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ধৃত ও নাবালিকার পোশাক বাজেয়াপ্ত করেছে পুলিস।

শনিবার ওই অভিযুক্ত ওঝাকে বর্ধমান আদালতে তুলে হেফাজতের আবেদন করে পুলিস। পাশাপাশি নাবালিকার গোপন জবানবন্দি নেওয়ার আবেদন করেন তদন্তকারী অফিসাররা।

পুলিস সূত্রে খবর, বছর তেরোর ওই নাবালিকার বাড়ি মেমারির গেঁড়াঘাটে। কিছুদিন ধরেই সে অসুস্থ ছিল। শুক্রবার মেয়েটির মা তাকে সুদেব মালিক নামে ওই ওঝার কাছে নিয়ে যান। মেয়েটিকে নিজের ঘরে নিয়ে যান সুদেব। আধঘণ্টা পর দরজা খোলে সুনাদেব। তখনই ঘরে ঢুকে মেয়েতে কাঁদতে দেখেন ওই গহবধূ। অভিযোগ, নাবালিকা তার মাকে জানায় ওই ওঝা তাকে ধর্ষণ করেছে। মেয়ের কাছে ওই কথা শোনার পরই মেমারি থানায় অভিযোগ করেন ওই গৃহবধূ।

সূত্র : ২৪ ঘন্টা

আরও পড়ুন ::

Back to top button