রাজনীতিরাজ্য

প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু-তদন্তে আবারও শুভেন্দুর বাড়ির দরজায় সিআইডি

প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু-তদন্তে আবারও শুভেন্দুর বাড়ির দরজায় সিআইডি - West Bengal News 24

বুধবারের পর ফের শনিবার। শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী খুনের ঘটনায় ফের এদিন অধিকারী বাড়িতে পৌঁছলেন সিআইডি-র চার তদন্তকারী অফিসার। শান্তিকুঞ্জের উল্টোদিকে যে বাড়িতে শুভব্রত-সহ শুভেন্দুর দেহরক্ষীরা সেই বাড়িতে এদিন ফের যান রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

বুধবারের মতো এদিনও তদন্তকারীদের সঙ্গে ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। এদিন তদন্তকারী অফিসার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘তদন্তে কোনও বাধা আমরা পাইনি। এখনও পর্যন্ত সকলেই সহযোগিতা করছেন। তদন্তের কাজ চলছে। প্রয়োজনে আমরা ফের এখানে আসব।’ সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেন, ‘তদন্তের প্রয়োজনে তদন্তকারীরা একশো বার আসতে পারেন।

আমার বাড়িতে কেউ এলে তো আমি থাকবই। এর মধ্যে অসুবিধার কিছু নেই। আর তদন্তকারীরাও বলতে পারবেন না আমি অসহযোগিতা করছি।’ প্রসঙ্গত, ২০১৮-সালের ১৩ অক্টোবর অস্বাভাবিক মৃত্যু হয় শুভব্রতর। গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। শুভব্রতর রহস্যমৃত্যুর ঘটনার প্রায় আড়াই বছরের মাথায় শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী থানায় খুনের অভিযোগ দায়ের করেন।

শুভব্রতর মৃত্যুর সময়ে রাজ্য মন্ত্রিসভায় একাধিক দফতরের মন্ত্রী ছিলেন শুভেন্দু। আড়াই বছর পর কেন সুপর্ণা এই অভিযোগ করলেন তা নিয়েও প্রশ্ন রয়েছে অনেকের মধ্যে। যদিও তিনি নিজেই বলেছেন, তখন থানায় অভিযোগ করার মতো পরিস্থিতি ছিল না। এখন সেই পরিস্থিতির গুণগত বদল হয়েছে। তিনি এও বলেছিলেন, স্কুলে থাকাকালীন তিনি খবর পেয়েছিলেন স্বামী গুলিবিদ্ধ হয়েছে। তার কিছুক্ষণ আগেই ফোনে কথা হয়েছিল বলেও জানিয়েছিলেন সুপর্ণা।

বুধবার শুভেন্দুর বাড়িতে তদন্ত চালানোর পর বৃহস্পতিবার পুলিশ লাইনসে থাকা শুভব্রতর মোট ১১ জন সহকর্মীকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডির প্রতিনিদিরা । প্রায় ৭ ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ । এর পর রাত ১১ টায় তমলুক মানিকতলা পুলিশ লাইনস থেকে বেরিয়ে যেতে দেখা যায় চার সদস্যের প্রতিনিধি দলকে। তারপর এদিন ফের শান্তিকুঞ্জের উল্টোদিকের দেহরক্ষীদের বিশ্রামা নেওয়ার যে বাড়ি সেখানে ফের গেলেন রাজ্য গোয়েন্দারা।

সূত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য