রাজ্য
৯৭ জনের শরীরে মিলল ডেল্টা ভ্যারিয়েন্ট, সিকিমে কড়া নজরদারি প্রশাসনের

সিকিমে ৯৭ জনের দেহে পাওয়া গিয়েছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। এনিয়ে চরম সতর্কতা অবলম্বন করল রাজ্য প্রশাসন।
ডেল্টা ভ্যারিয়েন্টের খবর পাওয়া মাত্রই সিকিম থেকে আসা পর্যটক ও সিকিমগামী মানুষজনের উপরে নজরদারি শুরু করেছে রাজ্য সরকার। কালিম্পং চেকপোস্টে সিকিম থেকে আসা শ্রমিক ও পর্যটকদের কোভিড সংক্রান্ত নথিপত্র খুঁটিয়ে দেখা হচ্ছে। নথিপত্রের সবকিছু ঠিকঠাক থাকলেই তবে রাজ্যে প্রবেশের অনুমতি মিলছে।
অন্যদিকে, সিকিমের কাছে মল্লি ব্রিজের সিকিম চেকপোষ্টে একইভাবে পর্যটক ও পরিযায়ী শ্রমিকদের কোভিড সম্পর্কিত স্ক্রিনিং টেস্ট এবং যাবতীয় তথ্য চেক করে তাদের রাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া চলছে।
অন্যদিকে, দেখা গেল কোভিড সম্পর্কিত নথি ঠিকমতো না আনার ফলে রাজ্য ও রাজ্যের বাইরে থেকে আসা বেশ কিছু পর্যটককে ফিরিয়েও দিতে। এনিয়ে ক্ষোভ উগরে দিলেন পর্যটকরা।
সূত্র: ২৪ ঘন্টা



