ক্রিকেট

শচীন কন্যার যে ভিডিও ভাইরাল

শচীন কন্যার যে ভিডিও ভাইরাল - West Bengal News 24

ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির সেঞ্চুরি করেছেন শচীন টেন্ডুলকার। এই কিংবদন্তি ক্রিকেটারের কন্যা সারা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।

শচীন কন্যা ভিডিও বার্তায় বুঝাতে চেয়েছেন কর্মব্যস্ত জীবনে মানুষ নিজের কথা প্রায় ভুলেই যায়। নিজেকেও যে ভালোবাসতে হয় তা অনেকে অনুধাবন করেন না।

ভিডিওতে দেখা যায়, সারা নিজের পুরনো চুলের স্টাইল বদলে ফেলেছেন। নতুন হেয়ার স্টাইলে নতুন লুকে তিনি ধরা দিয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। খুব ছোট ছোট জিনিস বদলে বা নিজের শখ পূরণ করেও নিজেকে ভালো রাখা যায়, নিজেকে ভালোবাসা যায়।

সারা ভিডিও আপ করে ক্যাপশনে লিখেছেন- ‘নিজেকে কিছুটা ভালোবাসা।’

ক্রীড়াঙ্গনে গুঞ্জন রয়েছে জাতীয় দলের তরুণ তারকা ব্যাটসম্যান শুভমন গিলের সঙ্গে সম্পর্ক রয়েছে শচীন কন্যার। যদিও এ খবরের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

View this post on Instagram

 

A post shared by Sara Tendulkar (@saratendulkar)

আরও পড়ুন ::

Back to top button