স্কুল খোলা সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ SFI এর

আজ এস এফ আই ডাবগ্রাম লোকাল কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি সেভক রোড পায়েল সিনেমা হলের সামনে ছাত্রছাএীদের একাধিক দাবিদাওয়া নিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে করোনা মহামারীর জন্য ভিড় না করে অবস্থান বিক্ষোভ করা হয়।
লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল জানান অবিলম্বে যে সকল বেসরকারি এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি যে ভাবে ফি বৃদ্ধি করছে সেই অতিরিক্ত ফি মকুব করতে হবে। অবিলম্বে সমস্ত ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষীকা এবং শিক্ষা কর্মিদের বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলতে হবে।
স্কুল কলেজের আসন সংখা বৃদ্ধি করতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উওীন সকল ছাত্র ছাত্রী দের ভর্তি সুনিশ্চিত করতে হবে। ছাএ ভর্তির নামে তোলাবাজি বন্ধ করতে হবে।
গোপাল পাল আরো জানান ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি হতে হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। ভ্যাকসিনের কালোবাজারি বন্ধ করতে হবে। গোপাল পালের দাবি সমস্ত হাট বাজার মার্কেট খোলা রাখতে পারে কিন্তু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে কার জন্য।
ছাত্র ছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে চাইছে রাজ্য সরকার। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে অন লাইনের মাধ্যমে ছাত্র ছাত্রীদের শিক্ষার মানসিকতা নষ্ট করে দিয়ে একটা বড়ো অংশের ছাত্র ছাত্রীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে স্কুল ছুটের সংখা দিন প্রতিদিন বেড়েই চলেছে তাই আমাদের দাবি অবিলম্বে ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খলতে হবে।
আমাদের দাবি মেনে সরকার যদি স্কুল কলেজ না খোলে তবে আগামীদিনে আমরা এর থেকে বড়ো আনদোলনের দিকে যাবো।



