
অনিল বিশ্বাসের কন্যা অধ্যাপক অজন্তা বিশ্বাসকে তিন মাসের জন্য সাসপেন্ড করতে পারে সিপিএম, এক্তহা আগেই জানা গেছিল। তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় ধারাবাহিকভাবে লিখছিলেন অজন্তা। শেষ কিস্তি প্রকাশিত হতেই তাঁকে শোকজ করেছিল সিপিএম। শোকজের উত্তর সন্তোষজনক না হওয়ায় তিন মাসের জন্য সাসপেন্ড করা হল।
বঙ্গ রাজনীতিতে নারীশক্তি শীর্ষক প্রবন্ধ লিখছিলেন এককালের হেভিওয়েট বাম নেতার মেয়ে। তাতে মমতা ব্যানার্জির ভূয়সী প্রশংসা করেন তিনি। স্বাধীনতা পরবর্তী রাজনীতিতে তিনিই সেরা নারী বলে ব্যক্ত করেন অজন্তা। এতেই চটে যায় আলিমুদ্দিন।
আরো পড়ুন : পারিবারিক বিবাদ থেকে নৃশংস খুন! শ্বশুর, শ্যালিকাকে কুপিয়ে হত্যাকাণ্ডে ধৃত জামাই
বর্তমানে সিপিএমের এরিয়া কমিটির সদস্য সত্ত্বেও এই প্রবন্ধ লেখায় তাঁকে শোকজ করেছিল দল। তাঁকে তিন মাসের জন্য সাসপেন্ড করার প্রস্তাব দিয়েছিল এরিয়া কমিটি। আগামী ২১ আগস্ট জেলা কমিটির মিটিংয়ে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানা গেছিল। কিন্তু ততদিন অপেক্ষা করল না দল।
জানা গেছে, সাফাই দিয়েছিলেন অজন্তা কিন্তু তা মেনে নিতে পারেনি বাম দল। অজন্তা জানান, তিনি দল নির্বিশেষে মুখ্যমন্ত্রীর কথা তুলে ধরেছেন। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি। দলবিরোধী কাজ হিসেবে তকমা দিয়ে শোকজের পরে সাসপেন্ড করল সিপিএম।
সূত্র : আজকাল



