জাতীয়

দিল্লিতে ভেঙে পড়ল চারতলা আবাসন, মৃত্যু দুই শিশুর, অনেকের আটকে থাকা আশঙ্কা

দিল্লিতে ভেঙে পড়ল চারতলা আবাসন, মৃত্যু দুই শিশুর, অনেকের আটকে থাকা আশঙ্কা - West Bengal News 24

উত্তর দিল্লির সবজি মাণ্ডিতে ভেঙে পড়ল চার তলা বাড়ি। নিমেষে ভগ্নস্তূপে পরিণত হল পুরনো বাড়িটি। রাস্তা দিয়ে তখন যাচ্ছিল দু’‌টি শিশু। ভগ্নস্তূপে চাপা পড়ে যায় তারা। দু’‌টি শিশুরই মৃত্যু হয়েছে। আর এক বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

বাড়িটিতে গত তিন-চার দিন ধরে মেরামতের কাজ চলছিল। ঠিকাদার জানিয়েছেন, ভগ্নস্তূপে আটকে পড়েছেন তিন জন নির্মাণ কর্মীও। অনেক ডাকাডাকি করেও তাঁদের সাড়া মেলেনি। মেরামতের কাজ চলার সময়ও বাড়ির নীচে একটি দোকান চলছিল। সেই দোকানের মালিকের বিরুদ্ধে এফআইআর করেছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন : নৃশংস ধর্ষণ ও হত্যার পরও মুম্বইকে মহিলাদের জন্য ‘নিরাপদতম শহর’ তকমা শিবসেনার

প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, সোমবার সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ বাড়িটি পড়ে যায়। আশপাশের বাড়িগুলো কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে সেগুলোর বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন হয়। খবর পেয়ে পৌঁছে যায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুরকর্মীরা। ঘটনা দুঃখজনক বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বলেছেন, তিনি নিজে উদ্ধারকাজের বিষয়ে খোঁজ নিচ্ছেন। লেফটেনান্ট জেনারেল অনিল বাইজলও টুইটারে শোক প্রকাশ করেছেন।

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button