RCB-র নতুন কোচের কাছেই দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু কোহলির

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি। তবে তিনি প্রস্তুতি শুরু করলেন ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বর্তমান কোচ সঞ্জয় বাঙ্গারের কাছে। কোহলির যে ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, মুম্বইয়ে নেট সেশনে সঞ্জয় বাঙ্গারের কাছে নিজের প্রস্তুতি সারছেন কোহলি।
সঞ্জয় আগামী বছর আইপিএলের জন্য আরসিবি-র কোচ হয়েছেন। তার আগে তিনি এই ফ্র্যাঞ্চাইজি দলের ব্যাটিং কোচ ছিলেন। যে কারণে কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভালো। আর সে সঞ্জয় বাঙ্গারকে ডেকে নিয়েই নিজের প্রস্তুতি সারছিলেন কোহলি। আর কোহলির প্র্যাকটিসের ছবি নেটমাধ্যমে রীতিমতো ভাইরাল।
আরও পড়ুন: কিশোরী বয়সে ধর্ষনের অভিযোগ প্রয়াত কিংবদন্তির বিরুদ্ধে
৩ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বইয়ে দ্বিতীয় টেস্ট শুরু হবে ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ এবং কানপুর টেস্টের জন্য বিশ্রাম দেওয়া হয়েছিল কোহলিকে। তবে তিনি মুম্বই টেস্ট খেলবেন। আর তারই প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোহলি।
@imVkohli Virat Kohli with Sanjay Bangar in the
nets Sessions Practice of the Second Test
match against New Zealand.
ऐसे ही मेहनत कीजिए #विराटसर #71th century आ जाएगा #INDvNZ के 2nd टेस्ट मैच मे GOAT ❤️❤️❤️❤️ pic.twitter.com/0mJ2Apromg— Kamran (@KamranA71) November 25, 2021
এই টেস্ট সিরিজ থেকে পুরো বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। নতুন টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব নিয়েই যিনি ৩-০ কিউয়িদের উড়িয়ে দিয়েছেন। রোহিত ছাড়াও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং ঋষভ পান্তকেও। এ দিকে চোটের জন্য টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন কেএল রাহুলও।



