বলিউড

সেদিনের দুঃসহ স্মৃতি ভুলতে চান অভিনেত্রী মালাইকা!

সেদিনের দুঃসহ স্মৃতি ভুলতে চান অভিনেত্রী মালাইকা! - West Bengal News 24

চলতি মাসের শুরুতে (২ এপ্রিল) মুম্বাইয়ের খোপোলি এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন বলিউডের জনপ্রিয় আইটেম কন্যা ও অভিনেত্রী মালাইকা অরোরা।

চোখে আঘাত পাওয়ায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তি ছিলেন তিনি। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও সেই দুর্ঘটনার কথা ভুলতে পারছেন না মালাইকা।

তার ভাষ্য, ‘এটি এমন একটা বিষয় যা, আমি মনে করতে চাই না। আবার ভুলতেও পারি না। শারীরিকভাবে সুস্থ হয়েছি, কিন্তু মানসিকভাবে সম্পূর্ণভাবে সুস্থ হতে পারছি না।’

দুর্ঘটনার কথা স্মরণ করে মালাইকা বলেন, ‘আমার মাথাব্যথা করছিল এবং আমি শুধু জানতে চেয়েছিলাম বেঁচে আছি কি না। অনেক রক্তক্ষরণ হয়েছিল, কী ঘটছে তা বোঝার জন্য অনেক হইচই হচ্ছিল। আমি প্রচণ্ড একটা ঝাঁকুনি অনুভব করেছিলাম এবং হাসপাতালে পৌঁছানো পর্যন্ত বাকিটা বুঝতে পারছিলাম না।’

হাসপাতালে ভর্তির পর মালাইকার সিটি স্ক্যান করা হয়েছিল। যদিও মস্তিষ্কের ভিতরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি। বর্তমানে ভালো আছেন মালাইকা, তবু সেই দুঃসহ স্মৃতি তাকে তাড়া করে বেড়ায়।

দুই সপ্তাহের বেশি বিশ্রাম শেষে চলতি সপ্তাহের শুরুতে কাজে ফিরেছেন তিনি। এরমধ্যে গত ১৪ এপ্রিল প্রেমিক অর্জুন কাপুরকে নিয়ে রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি।

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য