রাজনীতিরাজ্য

উত্তরবঙ্গে শুরু হল তৃণমূলের উঠোন বৈঠক

উত্তরবঙ্গে শুরু হল তৃণমূলের উঠোন বৈঠক - West Bengal News 24

উত্তরবঙ্গে উঠোন বৈঠক শুরু করল তৃণমূল কংগ্রেস। সাইকেল চালিয়ে নিজের পুরো এলাকা ঘুরলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। একাধিক গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে শোনেন তাঁদের ‘মন কি বাত’।

এ বিষয়ে তিনি বলেন, ‘কোনও মিটিং, মিছিল করে নয়, বরং আমরা মানুষের বাড়ি পৌঁছে গিয়েছি ৷ গ্রামের উঠোনে বসে তাঁদের সঙ্গে গল্প করলাম। জানতে চাইলাম তাঁদের প্রয়োজনের কথা।’

উল্লেখ্য, উত্তরবঙ্গের আদিবাসী এলাকায় অভিনব এক কর্মসূচি শুরু করেছে রাজ্যের শাসকদল। ‘উঠোন বৈঠক’। দুই দিনাজপুর জেলা দিয়ে শুরু হল এই কর্মসূচী। অভিনব এই কর্মসূচির মাধ্যমে আদিবাসীদের ঘরে পৌঁছে প্রকল্পের কথা বোঝাবে তৃণমূল।বিজেপি ভুল বোঝাচ্ছে এই বার্তাও দেওয়া হবে বৈঠকে। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।

আদিবাসী গ্রামে তাঁদের বাড়িতে গিয়ে সরাসরি কথা বলে পরিস্থিতি বুঝেছেন বলে দাবি৷ এবার বিশেষ নজরে উত্তরবঙ্গের বিস্তীর্ণ জেলাগুলি। মূলত সেই কারণেই ‘উঠোন বৈঠক’-এর আয়োজন বলে জানা গিয়েছে। আগামী দিনে উত্তরের সব জেলায় ব্লক লেভেলে এই কর্মসূচি পালন করা হবে।

২০১৯ সালে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল বিশ্লেষণ করে যে সংখ্যক আসন পেয়েছিল বিজেপি তা ২০২১-এর ভোটে কমে যায়। অন্যদিকে অ্যাডভান্টেজ বিধানসভা আসনে এগিয়ে যায় তৃণমূল কংগ্রেস। অবশ্য শতাংশের বিচারে শুরু হয় দু’জনের তুল্যমূল্য লড়াই।

এই অবস্থায় তৃণমূল কংগ্রেসও মরিয়া হয়ে উঠেছে আদিবাসী, জনজাতি বা প্রান্তিক মানুষের কাছে জনসংযোগ বাড়াতে। তাই তাদের বাড়িতে পৌঁছে উঠোনে সমস্যা বুঝে নেওয়ার সিদ্ধান্ত নেয়। যা গ্রামাঞ্চলের ভোটে পঞ্চায়েত কেন্দ্রিক অংশে অত্যন্ত কার্যকর হবে। এমনটাই মনে করছে তৃণমূল।

আরও পড়ুন ::

Back to top button