রাজ্য

স্বাস্থসাথী খাতে গড়ে দৈনিক ৭ কোটি ৮৬ লক্ষ টাকা খরচ! জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে ব্যবসা বেড়েছে বেসরকারি হাসপাতালগুলোর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

স্বাস্থসাথী খাতে গড়ে দৈনিক ৭ কোটি ৮৬ লক্ষ টাকা খরচ! জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে ব্যবসা বেড়েছে বেসরকারি হাসপাতালগুলোর - West Bengal News 24

১০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর এই সময়কালে স্বাস্থ্যসাথী প্রকল্পে খরচ হয়েছে ৩১৫ কোটি টাকা। যা অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই বেশি। উল্লেখ্য, এই সময়জুড়ে কর্মবিরতি চালিয়ে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা। নবান্ন সূত্রের খবর, এই কর্মবিরতির জেরে ওই সময়কালে স্বাস্থসাথী খাতে গড়ে দৈনিক ৭ কোটি ৮৬ লক্ষ টাকা খরচ হয়েছে।

ইঙ্গিত মিলেছিল আগেই! জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে ব্যবসা বেড়েছে বেসরকারি হাসপাতালগুলোর। এবার হাতেনাতে প্রমাণও মিলল।

প্রশ্ন উঠেছে, তবে কি নিজেদের ব্যবসা বাড়াতেই জুনিয়র ডাক্তারদের মদত দিচ্ছে কর্পোরেট লবি ? নাকি সরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে সাধারণের মনে যে আস্থা তৈরি হয়েছে তা সুকৌশলে ভাঙার চেষ্টা শুরু হয়েছে? ধন্দে সরকারি ডাক্তারদের একাংশ। তাঁদের মনেও প্রশ্ন, কেন কর্পোরেট হাসপাতালের সিনিয়র ডাক্তারদের একাংশ জুনিয়রদের আন্দোলন যেনতেন প্রকারেণ বজায় রাখতে এত মরিয়া হয়েছে ?

হিসেব কষে দেখা গিয়েছে, আন্দোলনের জেরে দৈনিক ১ কোটি ১৩ লক্ষ টাকা বাড়তি গুনতে হয়েছে রাজ্যকে। জানা গিয়েছে, সম্প্রতি হওয়া এক সমীক্ষায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যা নিয়ে প্রশাসনের অন্দরে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button