রাজ্য

৪ শতাংশ DA বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের, তবু কেন্দ্রের সাথে ফারাক!

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

৪ শতাংশ DA বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের, তবু কেন্দ্রের সাথে ফারাক! - West Bengal News 24

রাজ্য বাজেটে ডিএ তথা মহার্ঘ ভাতা বাড়ানোর প্রস্তাব দিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ৪ শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে সরকারি কর্মীদের। আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে সেই বর্ধিত ডিএ।

রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক ছিল ৩৯ শতাংশ। ৪ শতাংশ বাড়লে ফারাক কমে হবে ৩৫ শতাংশ। ৪ শতাংশ বাড়ার পর রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ হবে ১৮ শতাংশ আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র হার হবে ৫৩ শতাংশ। অর্থাৎ প্রস্তাব অনুযায়ী ডিএ বাড়লেও একটা বড় ফারাক থেকে যাচ্ছে।

আরও পড়ুন :: বাজেটে বাড়ল না লক্ষ্মীর ভাণ্ডার, পরে চমক দেবেন মমতা ?

তাই যৌথ মঞ্চের প্রতিনিধিরা এই সিদ্ধান্তে খুশি নন। আন্দোলনের মঞ্চে থাকা সরকারি কর্মীরা বলছেন, “এবার আমরা আন্দোলন আরও তীব্রতর করব।” তাঁদের যুক্তি, মূল্যবৃদ্ধি সর্বত্র একই হারে হচ্ছে। তাই ফারাক থাকা উচিত নয়। ডিএ নিয়ে বারবার বিক্ষোভ দেখিয়েছে রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ।

দীর্ঘদিন ধরনা চলেছে রাজপথে। নবান্নে ডেকে সেই সরকারি কর্মীদের সঙ্গে কথাও বলেছিলেন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা। এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেটে ডিএ বাড়ানো হবে, এমনটা অনুমান করছিলেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন ::

Back to top button